আশারাফুলকে জীবনে কতবার গালি দিছি তার হিসাব নাই, কিন্তু ওরে যে এত পছন্দ করতাম তা আগে বুঝি নাই। এই ছবিটা দেখার পর বুকটা মোচড় দিয়ে উঠছে।
ওকে নিয়ে আমার একটা ঘটনা বলি। তখন বিপিএল চলতেছে। আমি আর ইমরান বিকালে বের হইছি হাঁটাহাঁটি করতে। সন্ধ্যার পর ইমরানের বাসায় আড্ডা মারার প্ল্যান। মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে নেটে ঢুকলাম স্কোর দেখার জন্য। আশরাফুল হেভি পিটাচ্ছে তখন। আমি বললাম- ইমরান, এখন আশরাফুলের ব্যাটিং দেখতে হইব।
ইমরান বলল- কই দেখবি?
-চল রাস্তার পাশের কোনো দোকানে দেখি।
-চল।
কিন্তু আশেপাশে কোনো দোকানে টিভিতে খেলা চলতে দেখলাম না। বেশ কিছুটা দূরে একটা দোকানে দেখলাম খেলা চলে। মোটামুটি ভীড়। ঠিকমত খেলাও দেখা যাচ্ছে না। কিছুটা এঙ্গেল হয়ে টিভি দেখতে হচ্ছে। তাও অনেক মানুষের পিছন থেকে। প্রায় আধাঘন্টার উপরে ঠায় দাঁড়িয়ে আশরাফুলের সেঞ্চুরি দেখলাম। তারপর ইমরানের বাসায় গেলাম।
আশরাফুল, তোমারে জীবনে বহুবার গালি দিছি তোমার ব্যাটিঙের জন্য। কিন্তু আর কোনো ব্যাটসম্যানের ব্যাটিং দেখার জন্য আমি কখনই রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখি নাই।
উইল মিস ইউ, রিয়েলি মিস ইউ!!!
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।