somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুুজতাহিদুল
আমি মুজতাহিদুল ইসলাম তাওসিফ। ঢাকা বিশ্ববিদ্যালয় কুনফুসিয়াস ইন্সটিটিউট এর শিক্ষার্থী। পাশাপাশি একটি চীনা বহুজাতিক কোম্পানিতে দোভাষী হিসেবে কর্মরত আছি। ভালোবাসি দেশি ও বিদেশী সংস্কৃতি।

চীনা উৎসব Chuxi এর উৎপত্তি

০৫ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চীনা ক্যালেন্ডারের ১২ তম মাসের ৩০ তারিখ অর্থাৎ বছরের সর্বশেষ দিনটি 除夕;chuxi নামে পরিচিত। chuxi এর রাতে পরিবারের সব সদস্য মিলে একসাথে রাতের খাবার খেয়ে নেয়। তারপর সারা রাত জেগে থাকে ‌। কিন্তু তারা কেন দিনটিকে Chuxi নামে ডাকে?
রূপকথা অনুযায়ী, অনেক অনেক আগে "শি" নামের এক রাক্ষস ছিল। সে মাঝে মাঝে দৃশ্যমান হয়ে জনসাধারণকে ভয় দেখাতো। মানুষ তাকে মারাত্মক ঘৃণা করতো। কিন্তু তারা ছিল নিরুপায় । ঐ সময় চি লাং নামে একজন বীরপুরুষ ছিল। সে ছিল খুবই সুদর্শন, অত্যন্ত শক্তিশালী। চি লাং এর একটি কুকুর ছিল। কুকুরটিও খুবই সাহসী। কোনো কিছুকে কামড়ে ধরলে সেটা আর মুখ থেকে ছুটে যেতে পারতো না ‌।
একদিন চি লাং বাইরে থেকে বাড়িতে ফিরে এসে দেখলো যে, প্রতিবেশী বাচ্চা মেয়েটির নানা রাস্তার পাশে বসে কান্না করছে। জিজ্ঞেস করে জানতে পারলো যে নিস্পাপ ফুটফুটে মেয়েটিকে "শি" খেয়ে ফেলেছে ‌। চি লাং মনে মনে সিদ্ধান্ত নিল যে সে অবশ্যই "শি" কে হত্যা করবে। মানুষকে এই ধ্বংসাত্মক বস্তুটি থেকে মুক্তি দেবে। তারপর সে‌ কুকুরটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল‌। সব জায়গায় "শি" এর কথা জিজ্ঞেস করলো। কিন্তু কোথাও খুঁজে পেল না।
এভাবে প্রায় এক বছর কেটে গেল। দিনটি ছিল বছরের শেষ মাসের ৩০ তারিখ। চি লাং সুন্দর একটি শহরে পৌঁছালো। এই এক বছরে যদিও সে "শি" কে খুঁজে পায়নি। কিন্তু সে "শি" এর বিভিন্ন অবস্থা বুঝতে পেরেছে। যেমনঃ সূর্য পাহাড়ের পেছনে অস্ত যাওয়া মাত্রই সে দৃশ্যমান হয়ে মানুষকে ভয় দেখায়, সূর্যোদয়ের আগে তার ছায়াটাও অদৃশ্য হয়ে যায়, সে কোলাহলকে অত্যন্ত ভয় পায় ইত্যাদি। চি লাং জনসাধারণকে বলল, "আজ সন্ধ্যায় শি বের হয়ে সবাইকে ভয় দেখাতে পারে। রাতে সবাইকে জেগে থাকার পরামর্শ দিচ্ছি। শিকে দেখা মাত্রই বিভিন্ন বস্তুতে আঘাত করতে থাকবেন। আমরা সবাই একসাথে শি কে হত্যা করবো।"
দ্রুত সূর্য ডুবে গেল। সন্ধ্যা আসা মাত্র সত্যিই শি বেরিয়ে এল‌। সে কোনো এক পরিবারের একটি ছোট মেয়েকে খেয়ে ফেলেতে চাইল। কিন্তু পরিবারটি "শি"কে দেখে ফেলল। তৎক্ষণাৎ হাঁড়ি পাতিলে আঘাত করে শব্দ করা শুরু করলো। সাথে সাথে সম্পূর্ণ শহর শব্দে মুখরিত হয়ে উঠলো। শি এতে চরমভাবে ভয় পেয়ে ছুটে পালাতে লাগল। চি লাং এর কুকুরটিও এমনভাবে এর পিছু ছুটতে লাগল যেন এটাকে কা'মড়ে হত্যা করেই ছাড়বে ‌। চি লাংও দৌড়ে তাদের সামনে চলে গেল‌ এবং তীর নিক্ষেপ করে "শি"কে হত্যা করলো।
"শি" থেকে মুক্তি পাওয়ার পর জনসাধারণ একে একে চি লাংকে ধন্যবাদ জানাতে লাগলো। তখন থেকে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপর থেকেই বছরের পর বছর এখন পর্যন্ত ওই রাতের মতো করে বছরের শেষ দিন সারা রাত জেগে থাকে। রংবেরঙের শব্দে আকাশ বাতাস মুখরিত করে। এভাবে যুগ যুগ ধরে 除夕;chuxi তথা “শি থেকে মুক্তি” রাতটির উৎপত্তি ঘটে। আতশবাজি ফোটানোর প্রথা সৃষ্টি হয়।
(অনুবাদিত ও পরিমার্জিত)
উৎসঃ Standard Course HSK 5上, Chapter 6
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×