এ এক ভীষণ জন্তু, জবরখাকির মাসতুতো
বোন হয়। কারণে ও অকারণে মেরে বসে গুঁতো।
মস্তকে ভীষণ পট্টি, পকেটে পুস্তক গাদাগাদা
কণ্ঠে বিকট গান, বাদ্যহীন সারেগামাপাধা।
কাঙাবনে বাস তার, বাঙাবনে ছিলো কিছুদিন
মন তার তবু যেন পড়ে থাকে পাকাবনে লীন।
শান্তপ্রাণী সেজে থাকে, তৃণ ফেলে মাংসে জিহবা দড়
তবুও চোয়ালে ফোটে শান্তির বোলচাল বড়বড়।
ঘোরে দুই পায়ে ক্ষুর আর দুই পায়ে থাবা নিয়ে।
সে যে মস্তইয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

