somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন মন্ত্রণালয় প্রয়োজন

০৩ রা জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ আজ উন্নয়নের জোয়ারে হাবুডুবু খাচ্ছে। আরো উন্নয়নের পথে অন্তরায় মূলত দুটি; এক, বিরোধী দল আর দুই, অপ্রতুল মন্ত্রণালয়। তাই আগামী নির্বাচনে জিতে দেশকে আরো নতুন কিছু মন্ত্রণালয়ের মাধ্যমে সেবা দেয়া হোক।

চোরাচালান বিষয়ক মন্ত্রণালয় খোলা এখন বড়ই জরুরি। চোরাচালান এখন বন্যার মতো হয়ে দাঁড়িয়েছে, রোধ করা মুশকিল, তাই মিটিগেশনের কথা বলা হচ্ছে। এই মন্ত্রণালয়ে কোন অভিজ্ঞ জাতীয়তাবাদী বা জামাতীয়তাবাদী চোরাচালানীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে চোরাচালানের যথোপযুক্ত নিয়ন্ত্রণ করা হোক। আর চোরাচালানকেও কিভাবে উন্নয়নের জোয়ারে সম্পৃক্ত করা যায়, সে ব্যাপারেও এ মন্ত্রণালয় খাটবে।

রাজাকার বিষয়ক মন্ত্রণালয় খোলা এখন আশু প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় আছে, রাজাকারদের জন্য নাই, এটা এক চূড়ান্ত বৈষম্যমূলক ব্যবস্থা। জাতি কখনো এটা মেনে নিতে পারে না। এভাবে জাতিকে বিভক্ত করার কোন মানে হয় না। তাই রাজাকার বিষয়ক মন্ত্রণালয় খুলে দেশের আপামর রাজাকার (নতুন ও পুরাতন)দের সেবা করার সুযোগ সৃষ্টি করা হোক। রাজাকারদের জন্য চাকরি বাকরিতে কোটা ও ভাতার ব্যবস্থা করা হোক। এসব ব্যাপারে এ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে।

হরতাল মন্ত্রণালয়। হরতাল ও নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্টুদের শায়েস্তা করার ব্যবস্থা নেবে এ মন্ত্রণালয়। প্রয়োজন হলে একটি আলাদা বাহিনী খুলে হরতাল মুকাবালা করা হবে। হরতাল চলাকালে বিরোধী দলীয় পিকেটারদের পেঁদিয়ে খাল তুলে নেবার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এ মন্ত্রণালয়। তাছাড়া হরতাল যাতে ঘন ঘন হয়, সে ব্যাপারেও সরকারকে পদক্ষেপ বাতলে দেয়া হবে।

টিভি চ্যানেল মন্ত্রণালয়। দেশে কোচিং সেন্টার ও প্রাইভেট ইউনিভার্সিটির পর নতুন সেনসেশন হচ্ছে টিভি চ্যানেল। এই মাশরুমগোষ্ঠীকে নিয়ন্ত্রণের কাজ একা তথ্য মন্ত্রণালয় করতে পারবে না। তাই এদের জন্য আলাদা মন্ত্রণালয় খুলে ফেলতে হবে।

আপাতত এ চারটা মন্ত্রণালয় নিয়েই আলাপ আলোচনা হোক। আপনাদের কোন পরামর্শ থাকলে যোগ করতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×