somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্যগল্প 006

২৭ শে জুলাই, ২০০৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাব্রিয়েল মগাদিশু চৌরাসিয়া বললেন, "তাই নাকি?"

পমি রহমান চোখ টিপে বলে, "হ্যাঁ!"

চৌরাসিয়া বলেন, "আপনার কাছে কোন প্রমাণ আছে?"

পমি রহমান একটু চটে যায়। বলে, "সেই ছোটবেলা থেকে সিনেমা খাই, ভাই! ইস্কুল ফেলে সিনেমা দেখেছি, কলেজ ফেলে সিনেমা দেখেছি, ইউনিভার্সিটি ফেলে সিনেমা দেখেছি, কাজ করি সিনে সাংবাদিকের, কতো নায়িকা ঘেঁটে চুল পাকালাম, মানে, আমার নিজের চুল, আর তারপরও প্রমাণ চান?"

চৌরাসিয়া বলেন, "লেট মি রিফ্রেইজ। উদাহরণ দিন কিছু।"

পমি রহমান একটু শান্ত হয়। এক ঢোঁক বিয়ার খায় সে। বলে, "ধরেন, নায়িকা নাদুশার কথা। না দিয়ে নাম শুরু। চরম ছিনাল! কীসব যে সে করেছে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না!"

চৌরাসিয়া বলেন, "হুমম!"

পমি রহমান আরো এক ঢোঁক বিয়ার খায়। বলে, "তারপর ধরেন, নায়িকা নাভানার কথা! এ তো চরম খাচ্চু! এই তো কিছুদিন আগে আমি নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সাইজ করায় আনলাম!"

চৌরাসিয়া বলেন, "হুমমম!"

পমি রহমান বলেন, "আবার ধরেন গিয়ে," এক ঢোঁক বিয়ার হয়ে যায়, "নায়িকা মাহাৎমা। আগেও মা পরেও মা। বড়ই মা টাইপ। ঐদিন দেখলাম এক নতুন দুবলা নায়কের থুৎনি ধরে মাথার চুল আঁচড়ে দিচ্ছে।"

চৌরাসিয়া বলেন, "আচ্ছা!"

পমি রহমান বিয়ার খেয়েই চলেন। "তাছাড়া ধরেন, নতুন নায়িকা মালিশা ... ওর মধ্যেও মাতৃভাব প্রকট। সেদিন দেখি আমাদের বুড়া ডিরেক্টর ঢালী নজরুল ওর কোলে বসে আছে। বাৎসল্য।"

চৌরাসিয়া বলেন, "বলেন কী!"

পমি রহমান চোখ লাল করে বলেন, "হাঁ! এখন বিশ্বাস হলো?"

চৌরাসিয়া বলেন, "হুমমম!"

পমি রহমান এবার উঠে পড়ে। তার নাকি কী কী কাজ আছে। এফডিসি যেতে হবে।

চৌরাসিয়া একটু স্মৃতিতাড়িত হয়ে পড়েন। এফডিসি। আহা, যৌবনে কত ফিল্ডিং মেরেছেন ওখানটায়। কত রংচং মাখা নায়িকার ছবির পেছনে অটোগ্রাফ নিয়েছেন।

কিন্তু পমি রহমানের গাঁজাখুরি, মানে, বিয়ারখুরি তত্ত্ব তিনি মাথা থেকে একদম ফেলে দিতে পারেন না। তাঁর মনে পড়ে যায় পুরনো বান্ধবীদের কথা। আহা। আসলেই তো। তাঁর কলেজের বান্ধবী নাজায়েজা, আসলেই মহা বিটকেল ছিলো। বিশ্ববিদ্যালয়ের অনার্স জীবনের প্রেমিকা নাফরমানা, সে-ও দুষ্টু কম ছিলো না। মাস্টার্সে এসে প্রেম হলো মাঞ্চুরিমার সাথে, খুবই মাতৃপ্রতিম মেয়ে, চৌরাসিয়ার বিস্তর উদ্ভট আব্দার কত স্নেহের সাথে মেনে নিয়েছিলো সে। মাঞ্চুরিমার খালাতো বোন মাদৃদিয়া, সে-ও বড় স্নেহময়ী ছিলো, অবশ্য এখন সে স্পেনে, একটা খোলামেলা ক্লাবের প্রেসিডেন্ট।

চৌরাসিয়া আরো মেলাতে থাকেন। তাঁর জীবনের বিভিন্ন সময়ে যেসব পাড়াপ্রতিবেশিনী, গবেষণা জীবনের সহকর্মিনী, বিভিন্ন পরিচিতা নারী, বন্ধুর স্ত্রী থেকে শুরু করে বারমেইড, সবার নাম বিশ্লেষণ করতে থাকেন তিনি। ভাবতে ভাবতে তিনি উত্তেজিত হয়ে পড়েন। আসলেই তো! কেন এই অঘটন? যেসব নারীর নাম না দিয়ে শুরু, তারা বড় চুলবুলে প্রকৃতির, আর যাদের নাম শুরু মা দিয়ে, তারা ওরকম শান্তশিষ্টা মা-মা গোছের!

চৌরাসিয়া এক ঢোঁক ভোগান্তি পান করেন। তারপর শ্রাগ করে ভাবেন, রহস্যভেদী হয়েছেন বলেই যে সব রহস্যের সমাধান করতে হবে এমন তো কোন কথা নেই। তাছাড়া এই রহস্যের সমাধান করে কী লাভ? পয়সা তো পাওয়া যাবে না। তিনি তো আর ফেলুদা নন যে রহস্য মোচনের আনন্দ ধুয়ে পানি খাবেন। জাহান্নামে যাক এই নাম রহস্য ... শালা পমি রহমান ... কী একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়ে গেলো!

চৌরাসিয়া সাতপাঁচ ভেবে ঠিক করেন, মোড়ের দোকান থেকে নায়িকা নাদুশা আর নাভানার কোন লেটেস্ট সিনেমার ডিভিডি এনে দেখবেন। রহস্যের চেয়ে নাচগান অনেক ভালো।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৬ রাত ৯:৫৯
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×