আমি ভালোবাসি প্রেম
ভালোবাসি কাম
আর লদকালদকি
ঘন ঘন, সপ্তাহে কমপক্ষে পাঁচবার
বৃষ্টি পড়ে
পাতা নড়ে
রাস্তাঘাটে কাদা হয়
মেঘ আসে
বাস ট্রাক গাঁহ গাঁক হর্ণ দিয়ে যায়
নিঝুম নিশুতি রাতে র্যাবের টহল বলে পোঁ পোঁ পোঁ পোঁ
অমনি আমার খুব ভালোবাসা ভালোবাসা লাগে
ইচ্ছে হয়, তোমাকেই হামলা করি
কিন্তু জানি, তোমার বাপের আছে
লাইসেন্স করানো বন্দুক
তাই আমি
বালিশের বারোটা বাজাই
আর সামহোয়্যার ইনে ঢুকে লিখে যাই
অখাদ্য কবিতা
বড় প্রেম প্রেম ভালোবেসেবেসে।
[গাঢ়] বিশেষ দ্রষ্টব্যঃ [/গাঢ়]
এটি একটি কবিতা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৬ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



