তখন আমার খালাতো ভাইয়ের বিয়ের ডামাডোল চলছিলো।হঠাৎ তিন বছর বয়সের মামাতো ভাইটা ওর আব্বুকে বললো ঃ আব্বু আমি বিয়ে করব। মামা বললোঃ কাকে বিয়ে করবে তুমি? উত্তরঃ "মুক্তধারা" আপুকে। এখন ছয় বছর বয়সে এসে সে বুঝতে পেরেছে ব্যাপারটা খুব বেশী একটা সুবিধার না। আমি যদি তাকে প্রশ্ন করিঃ কিগো হবু বউয়ের খবর নেওনা কেনো?(প্রস্তাব পেয়ে গেছি আমারে আর পায় কে?
) তাহলে মাথা নিচু করে লাজুক হাসি দেয়।
আমার বড় ভাইয়ার বিয়েতে ভাবীদের বাড়িতে 5/6 জন পিচ্চি কাজিন গিয়েছিলো এবং যথারীতিভাবে তাদের লিডার সাকী। তো সাকী গিয়েই ঘোষনা দিলোঃ যে আমাদের ভাবী হবে তার যোগ্যতা থাকা লাগবে। ভাবীর কাজিনেরা প্রশ্ন করলোঃ ওকে বয়েজ কি যোগ্যতা চাই তোমাদের? সাকীর সপ্রতিভ উত্তরঃ আমাদের ভাবীর লেঙ্গুর থাকা লাগবে।
যোগ্য অযোগ্যের এমন অদ্ভূত শর্ত শুনে সবাইতো লাজওয়াব!!!
আসিফ (আট বছর) বড়ভাইয়ার বিয়ের আসর থেকে আসার পর ওর আম্মু ওকে বললোঃ ভাবী দেখতে কেমন বাবা?? উত্তরঃ খুব সুন্দর কিন্তু বলবনা বললে তুমি আমার জন্য নিয়ে আসবে। ওর আম্মু বললোঃ না বাবা ওতো তোমার ভাইয়ার বউ ওকে কেনো তোমার জন্য আনব?? আসিফের উত্তরঃ তাহলে আমার জন্য ঠিক সেরকম খোঁজ করবে।
হাদি (7)মাহদি(6) দুই ভাই। ওদের আম্মু বললো বাবারা বিয়ের পর তোমরা মিলেমিশে থেকো । ঝগড়া বিবাদ কোরনা। হাদির উত্তরঃ তাহলে এক বাড়ির দুই বোন আনতে হবে।(ক্লোজআপহাসি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


