somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্য রাতে পেটের ভেতর পাগলা কুত্তার ঘেউ ঘেউ; অতঃপর খানাপিনা B-)

২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালকে সকালে গেলাম কলেজে। ক্লাশ না থাকলেও লাইব্রেরীতে যাই। লাইব্রেরীতে ঘন্টা দুয়েক কাটিয়ে গেলাম ঢাবির দিকে গেলাম, সেখান থেকে পাবলিক লাইব্রেরীতে ঘন্টা দেড়েক কাটিয়ে বাসায় ফিরতে ফিরতে আড়াইটা। চরম খিদে পাওয়ায় খেয়েই দিলাম ঘুম উঠলাম একেবারে ৫.১০ মিনিটে। নামাজটা পড়লাম কোনমতে গোসলের আর সুযোগ পেলাম না। ভাবলাম গোসলটা আর নাই করি...কিন্তু সন্ধ্যার পরে গরম লাগাতে সিদ্ধান্ত বদলাতে হল। রাতের খাবার শেষ করে একগাদা কাপড় নিয়ে ঢুকলাম বাথরুমে। কাপড় ধুয়ে বের হয়ে দেখি রাত পৌনে এগারটা!
কাহিনীর শুরু এখান থেকেই। বাথরুম থেকে বের হয়েই টের পেলাম খিদে পেয়ে গেছে। ঘরে বিস্কুট শেষ কমলাও নেই। কি মুশকিলেই না পড়লাম...এক রাতের ভাত কয়বার খাবো:| এসব চিন্তা ভাবনা করে বসলাম বইখাতা নিয়ে। সাড়ে বারোটার দিকে বিছানা করে গেলাম ঘুমাতে কিন্তু ঘুম কি আর আসে! পেটের মাঝে ততক্ষনে পাগলা কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। :((
কী করা যায় কী করা যায় চিন্তা ভাবনার এক পর্যায়ে এক আন্টির কথা মনে পড়ে গেল। আন্টি চালের গুড়া, ডিম, পেঁয়াজ-মরিচ দিয়ে একটা পিঠা বানানো শিখিয়েছিলেন। জানতাম চালের গুড়া নেই। ঠিক করলাম বেসন আছে তাই দিয়ে কাজ চালাবো। যেই ভাবা সেই কাজ।
রান্না ঘরে গিয়ে একটা বাটিতে নিলাম একটু বেসন দিলাম তাতে একটু লবন, পাঁচফোড়ন গুড়া, একটা পেঁয়াজ, একটা মরিচ কুচি। এবার একটা ডিম ভেংগে অল্প পানি দিয়ে মাখিয়ে নিলাম। চুলায় তেল দিয়ে গরম করে তাতে একটু করে বেসন নিয়ে তেলে ভেজে নিলাম। রান্না ঘরে কাজের ফাঁকে ভাবছিলাম সব ঘুমে আমি একাই জেগে আছি কিন্তু খেয়াল করে শুনি চুলার পাশে রাখা মুরগীর বাচ্চার বাক্স থেকে চিউ চিউ আওয়াজ আসছে। ভাবলাম যাক আমার ছানা-পোনা জেগে গেছে আমার আলাপ পেয়ে B-)
ভাজা হলে রুমে নিয়ে খেয়ে ফেলিনি কিন্তু। আপনাদের কথা মনে ছিল তাই আগে ছবি তুলে নিলাম ;)


খেতে গিয়ে দেখি গলায় আটকে আসছে। পানি খএয়েও কাজ হলনা :(
আম্মা দুপুরে টমেটোর টক রান্না করেছিলেন। পরে তাই দিয়ে ভিজিয়ে খেলাম


এবার মেগা সাইজের দুই গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লাম


শুয়ে শুয়ে টের পেলাম পেটের পাগলা কুত্তাটা ঘেউ ঘেউ বন্ধ করলেও পুরোপুরি না :((
এবার আবার পুরোদমে শুরু করলে রক্ষা নেই ভেবে তাড়াতাড়ি কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর জন্যে দোয়া-দুরুদ পড়ে শুরু করলাম। কোন ফাকে যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি আর B-)

ওহ! আমার ছানা-পোনা দেখবেন না ;)

চেয়ারের উপর খাবার খেতে ব্যস্ত


খাওয়ার পরে একটু বিশ্রাম, সেই ফাকে ঘুম :P


পাশে কেউ না থাকলে ভাল লাগেনা। তাই কাউকে যেতে দেখলেই তার পেছন পেছন দৌড়
৪২টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×