somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল-দর্পণ
আস্ সালামু আলাইকুম্

আসুন মুরগী রান্না করি: একটু অন্যভাবে ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদিও আমি রাঁধুনী হিসেবে একেবারে যাচ্ছে তাই, কখনো কখনো নিজের রান্না নিজের গলা দিয়েই নামতে চায় না ;) :P, তার পরেও পোষ্ট গুলো এমন ভাবে দেই যা দেখে সবাই ভাবেন ভাল রাঁধুনী, আর চান রেসিপি পোষ্ট। :| যাগগে ইদানিং ফুল টাইম রাঁধুনীর দ্বায়িত্ব পালন করছি (আম্মার প্রক্সি দিচ্ছি আরকি) ;) । টানা কিছু দিন রান্না করলে দেখা যায় একঘেয়ে লাগে। কি রান্না করবো তা আর খুজে পাইনা।
আজ তাই রান্না করতে গিয়ে মনে হলো দেখি নতুন কিছু আবিষ্কার করা করা যায় কিনা। সেই ভাবনায়-ই আজকের রেসিপি।
ভুমিকাটা অনেক বড় হয়ে গেলো। আমি এখন রেসিপির লেকচার শুরু করবো সবার নড়েচড়ে মনযোগ দিয়ে বসুন। :P
হ্যা ঠিক আছে.... :)
শুনুন, আমি কাপ-চামচ মেপে রান্না করিনা হাতের আন্দাজে দিই। আপনারা পরিমানটা একটু এদিক সেদিক করে দেখতে পারেন (সম্পূর্ণ নিজ দ্বায়িত্বে) ;)
উপকরণ
১। মুরগী : ১কেজি (পোল্ট্রি নিয়েছি)
২। পেঁয়াজ কুচি: ১ কাপ
৩। আদা-রসুন বাটা: ১চা. চা. করে
৪। দারচিনি: দুই টুকরা
৫। এলাচি: ৪টা
৬। জায়ফল- জয়ত্রী গুড়া: এক চিমটি করে
৭। টক দই: ১/২ কাপ পরিমান (সামান্য বেশী হতে পারে)
৮। লবন, চিনি: পরিমান মত
৯। তেল: পরিমান মত (আমি তেল কম ব্যবহার করি)
১০। জর্দা রং: এক চিমটি
১১। আলু: ছোট সাইজের ৩/৪টি
১২। মটরসুটি: ১/২ কাপ
প্রণালী:
মুরগী একটু বড় টুকরো করবেন। ধুয়ে লবন, এক চিমটি হলুদ মেখে রেখে দিন কিছুক্ষন। তেল গরম হলে আলু হালকা ভেজে তুলুন এরপর মাংস গুলো ভাজুন। সেই তেলে পেঁয়াজ হালকা বাদামী করে ভাজুন। এবার তাতে লবন, চিনি, গরম মশলা, কাঁচা মরিচ,আদা-রসুন বাটা দিয়ে কষান। এই সময় টকদইটা দিয়ে দেবেন। ভাল করে কষানো হলে মাংশ, জায়ফল-জয়ত্রী গুড়া ও জর্দা রং দিয়ে মাংস কষান। ভাল কথা, কষানোর সময় আলুটাও দিয়ে দেবেন। মটরসুটি সাথে বা পরে দিতে পারেন।
মাংস কষানো হলে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। এবার মাখা মাখা ঝোল থাকতে নামিয়ে সাদাভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন........ :)
কি পরিবেশন করবেন, নামটাই তো জানা হলোনা :|
আসলে কি যে হল এটা আমিও জানিনা। না রোস্ট, না ঝাল মাংসের ঝোল। তাই আমি এটার নাম দিয়েছি ঝোষ্ট!
ঝোল+রোস্ট= ঝোস্ট B-)

স্বাদ কেমন হলো জানতে চাচ্ছেন তো ;) আরে স্বাদ কোন ব্যাপারনা। রান্না যেমনই হোক খেতে হবে মজা করে, কষ্ট করে রান্না করেছেন না? ;) :P

খাবারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, সত্যি বলছি B-)

কিছু বাদ পড়ে গেলে মনে করাই দিয়েন। আমি আবার রান্না করার সময় এটা-সেটা দিতে ভুলে যাই। :|
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×