somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাউ টু মেক করলা ভাজি ;) : আ সুপ্‌পার ফ্লপ রেসিপি পোষ্ট B-)

২০ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করলার নাম শুনলেই নাক কুঁচকায় এরকম মানুষ অহরহ পাওয়া যায়। কিন্তু যারা খায় তারা বুঝে যে এটা আসলে কি জিনিস! টেংরা, তেলাপিয়া কিংবা রুই মাছ দিয়ে অথবা বড় চাপিলা মাছ ভেজে করলা দিয়ে ঝোল, আহ! কি যে চরম জিনিস B-)
কি ব্যাপার বিরক্ত হয়ে গেলেন, ভাবছেন ভুয়া পোষ্ট। ভাজির কথা বলে ঝোলের গুণকীর্তন গাওয়া শুরু করে দিয়েছে! আরে বসেন বসেন। একটু গল্প-সপ করলাম আরকি, করলা ভীতি যাতে কেটে যায়। ;) যাগগে ভাজির কথা আসায় মনে পড়লো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি....উললস্ B-)। আজ তবে চিংড়ি মাছ নয়। শুধু ভাজিই দেখাবো। :)

তা যা যা লাগবে করলা ভাজিতে
১। অবশ্যই করলা: কুচি করে রাখা। এটার কোন পরিমান বললাম না। যতটা ভাজি করবেন, আপনার পরিমান মত
২। পেঁয়াজ কুচি। যে পরিমান করলা তার তিন ভাগে দেড়/দুই ভাগ পেঁয়াজ থাকতে হবে। পেঁয়াজ কম হলে তিতা লাগবে কিন্তু।
৩। তেল: একটু বেশি পরিমান ই লাগবে। (আম্মা বলেন কম তেলে ভাজি তিতা লাগে কিন্তু আমি বেশীর ভাগ সময় কম তেলেই করতে পারি এবং আলহামদুলিল্লাহ তিতা হয় নাB-) দূর্ঘটনা অবশ্য অন্য কথা :|)
৪। মরিচ+লবন: পরিমান মত।

যেভাবে করবেন ভাজি:
করলা কাটার আগে বা পরে ধুতে পারেন। পরে ধুলে পানি ভাল করে ঝরিয়ে নেবেন। তেল গরম করে তাতে করলা পেঁয়াজ মরিচ লবন দিন (আমরা চিংড়ি ছাড়া ভাজি করলে তাতে হলুদ দেইনা, আপনারা চাইলে দিতে পারেন)। এবার হালকা হাতে নেড়ে ছড়িয়ে দিন। চুলার আঁচ প্রথমে একদম কড়া করে দেবন। করলা প্রথমে একটু হালকা নেড়ে তার পর মাঝারি বা তার চাইতে সামান্য বেশী আঁচে রাখুন।
করলায় যেটুকু পানি ছিলো তা টেনে গেলে তেলে ভাজা হতে থাকবে। এর মাঝে মাঝেই হালকা উল্টে পাল্টে ছড়িয়ে দিবেন।
এভাবে ছড়িয়ে রেখে ভাজি করবেন



এবার পানি টেনে হালকা তেল উঠে এলে কাঁচা কাঁচা রং থাকতেই নামিয়ে ফেলুন। তার পর কড়াইয়ের চারপাশে গোল করে ভাজিটুকু ছড়িয়ে রাখুন কিছুক্ষন। তেল নিচে জমা হলে অন্য পাত্রে তুলে নিন।
এই হল কমপ্লিট ভাজি :)



অবশ্যই অবশ্যই অবশ্যই মনে রাখবেন
* করলা কচলে ধোয়া যাবে না
* ঢেকে বা অল্প আঁচে ভাজি করা যাবে না
* খুন্তি দিয়ে গুতাগুতি করা যাবে না
* ভাজির পর রং চেন্জ হতে পারবে না (দেখতে কাঁচা থাকবে কিন্তু আসলে কাঁচা থাকবে না)

শেষ কথা: কতটুকু বুঝাতে পারলাম আসলে জানিনা। আমি সব সময় চেষ্টা করি সহজে রেসিপি দিতে যাতে আপনাদের বুঝতে & করতে সহজ হয়। কতটা সহজ হয় সেটা আপনারাই ভাল বলতে পারবেন। রান্নাটা আসলে আমার মনে হয় হাতে কলমের জিনিস। না দেখলে শুধু বই-খাতা দেখে করাটা একটু কঠিন। রেসিপিটা একজনেরও যদি কাজে লাগে তবেই আমার স্বার্থকতা।


উৎসর্গ: আমার সকল করলা অপছন্দকারী ভাই-বোন, আংকেল-আন্টিকে ;):P
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২০
৫৯টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

জেনএক্স ক্রনিকেলস - পুঠিয়া রাজবাড়ি।

লিখেছেন মনিরা সুলতানা, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৮


ঢাকা থেকে রাজশাহী শহর যাচ্ছেন, আপনার হাতে দুই ঘণ্টা সময় আছে আপনি কী করবেন? রাজশাহী সিল্ক শপিং নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ ডুব দেবেন ? একজন ভ্রমণ পিপাসু হিসেবে আমি আজ... ...বাকিটুকু পড়ুন

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

×