somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা-মামা'র কান্ডকীর্তি : টুথপেস্টের বদলে হ্যান্ডওয়াশ

০২ রা মে, ২০১৭ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে গল্প শুনতাম আর পড়তাম যে মানুষ নাকি ভুল করে টুথপেস্টের বদলে সেভিং ক্রিম বা একটার বদলে আরেকটা দিয়ে ফেলে। যেমন একবার আমার এক খালাকে জিজ্ঞেস করলাম তোমার মাথায় এত্ত চুল! কি তেল দাও তুমি? সে আমাকে বলল যখন যা পাই, এমনকি সয়াবিন তেল ও। আমি বল্লাম যাব্বাবা সয়াবিন তেল মাথায় ! :| পরে ব্যাখ্যা করে বলে যে একবার নাকি ভুল করে সয়াবিন তেল মাথায় দিয়ে ফেলেছিল।
যাক সেই কথা আমি আজ সেরকম-ই কিছু ভুল-ভালের গপ্পো শোনাতে এসেছি। B-)

কান্ডকীর্তি-১
আমার আব্বার মাথায় প্রচুর খুশকি। খুশকির যন্ত্রণায় অস্থির। ডাক্তার দেখিয়েও কাজ হয়নি। একবার আম্মাকে বলছেন তাঁর মাথার খুশকি নাকি চলে গেছে। কিভাবে গেল রহস্য উডঘাটন করতে গিয়ে যা বের হল তা খুব রসিয়ে রসিয়ে আম্মাকে আমাকে বললেল আর শুনে আমি তো সুন্দরবন থুক্কু 'থ' বনে গেলাম! :| কাহিনী হচ্ছে আব্বা আমার ফেসওয়াস দিয়ে মাথা ধুয়েছেন এবং সে দেখেছেন যে এতে তার খুশকি চলে গেছে (হাসতে হাসতে চোখ দিয়ে পানি পরার ইমো)।

কান্ডকীর্তি-২
আমার ছোট মামা একবার আমাকে বেশ ঝাড়ি মেরেই বলছেন, হ্যা কি ফেসওয়াস কিনছোস, তোর ফেসওয়াস ভাল না, ফেনা উঠে না। আমি আবারো সুন্দরবন যেতে যেতে 'থ' বনে চলে যাচ্ছিলাম। কোনমতে নিজেকে সামলে বললাম, কী কন! ফেসওয়াশ খারাপ হইবো ক্যান আর ফ্যানাই বা উঠবো না ক্যান! কোনটা দিছেন দেখান তো। বাথরুমে গিয়ে যা দেখালো তাতে হাসতে হাসতে শেষ। দেখলাম ফেসওয়াস মনে করে কন্ডিশনার লাগিয়েছেন মামা। ফেসওয়াসের মত-ই কন্ডিশনারও টিউবে। সামনে পেয়েছেন লাগিয়েছেন। পড়ে আর দেখেননি কি আছে ওতে। বললাম ভালই হইছে আপনের দাড়ি সিল্কি হবে। মামা বলেন, আমি আরো কই কিরে ফেসওয়াস ঘইসাই যাই ঘইসাই যাই খালি পিছলাই হয় ফেনা আর উঠে না! =p~

কান্ডকীর্তি-৩
আম্মার এক খালাত ভাই, মানে আমাদের মামা। থাকেন ঢাকার বাইরে। উনি চাকরির পরীক্ষা দিতে মাঝে সাঝে আমাদের বাসায় আসেন বাসার কাছে সিট পড়লে। এরকম-ই একবার আমাদের বাসার কাছে সিট পড়েছে তাই আগের দিন রাতে এসেছেন। সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে বলছেন গোসলটা করেই যাই। তো উনি খুব ব্যাস্ততা নিয়ে ডাইনিং টেবিল থেকে একটা বোতল হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। আমারো পরীক্ষা ছিল তাই নাস্তা করা, রেডি হওয়ার একটা তাড়া ছিল কিন্তু এর মাঝেই মনে হল মামা গড়বড় করে ফেলেছেন। বাথরুমের সামনে গিয়ে হাক দিয়ে বললাম মামা কি শ্যাম্পু নিয়ে ঢুকছেন? বললেন, হ্যাঁ। বললাম শ্যাম্পু বাথরুমেই আছে আপনে লোশন নিয়ে ঢুকছেন। =p~
পাঠক বুঝতেই পারছেন গড়বড়টা কোথায় করেছেন। ;) ডাভ শ্যাম্পু আর লোশনের বোতল প্রায় কাছাকাছি। উনি লোশনের বোতলকে ভেবেছেন এটাই বুঝি শ্যাম্পু। :P

কান্ডকীর্তি-৪
এতক্ষণ বাবা-মামাদের কান্ড বললাম এবার খোদ নিলুর কান্ডকীর্তি বলছি। ;) ভাইয়ার সাথে কথা বলছি আর বেসিনের সামনে দাড়িয়ে ব্রাশ ধুচ্ছি দাঁত ব্রাশ করব বলে। ব্রাশটা ধুয়ে পেস্ট নেওয়ার বদলে কথা বলতে বলতে হ্যান্ডওয়াশের বোতল থেকে হ্যান্ডওয়াশ নিয়ে ফেলেছি ব্রাশে! নিয়ে আমি তব্দা খেয়ে গেলাম এটা কি করলাম ভেবে ! :-*
অন্য সময় চিরুনী ধোয়ার সময় এটা করি। চিরুনি ধোয়ার ব্রাশ ভিজিয়ে পরে হ্যান্ডওয়াশ নিয়ে চিরুনি ধুই। বুঝলাম ঐদিনও আমার মাথায় হ্য়ত সেটাই ঘুরছিল যে আমি দাঁত ব্রাশ করবো না চিরুনি ধুবো। =p~
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ দুপুর ১:২৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×