এক দিগন্ত কুয়াশা এখানে এক বসন্ত রোদ ঢেকে বসে থাকে স্হির যেন কোনদিন
কোনকালে নীল ছিল না, যেন আগুনের ঢেউ, উজার করা ওপারের ওই আকাশ ছিল না।
সাদা শীতল বিদায়-গন্ধা ফুল ব্যাকুল হয়ে বনে বনে ফোটে...
এই বাংলা নামের মনহারানো দেশে, শীতের রঙ খোলা জলের ঘোলা নদীর মতোন;
কেবল কাফন বুকে মেখে কর্পুর সাদা গন্ধ ছড়ায়। এখানে তুষার রঙের সাদা নাই ...কেবল শিউলি
গন্ধরাজ।
কেবল সারা বুক খালি করে কেউ চলে গেলে, এই বাংলাদেশে তুষার জমে ওঠে ....
সাদা শীতল বিদায়-গন্ধা ফুল আকুল হয়ে ফোটে হয় বনে নয় মনে মনে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


