somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবিনয় প্রতিক্রিয়া

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“….দেশে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পর স্পিকার পদেও নারী আসছেন। এ তিনটি পদে নারী পৃথিবীর আর কোথাও নেই। (source: prothom alo, 29 April 2013)”

সবিনয় প্রতিক্রিয়া: যাঁরা আপা-ম্যাডামের নেতৃত্ব এবং মহিলা স্পিকার নিযুক্তিকে বাংলাদেশবাসীর প্রগতিশীল মানসিকতার উদাহরন হিসেবে ভাবতে / প্রচার করতে ভালোবাসেন, তাদের জন্য আরো দু'একটি ভাবনার দৃষ্টিকোন হ'তে পারে এরকম:
ক। একটি অগ্রসর গনতান্ত্রিক সমাজে ব্যক্তির যোগ্যতাকে পরিবারের ঐতিহ্যের চেয়ে গুরুত্বপুর্ণ মনে করা হয়। একটি অগ্রসরমান গনতান্ত্রিক সমাজে প্রজন্মান্তরে কতিপয় পরিবার থেকে নেতৃত্ব আসাকে উৎসাহিত করা হয়।

খ । একটি পুরুষতান্ত্রিক সমাজের রাজনীতি করা পুরুষেরা যখন নিজেদের যোগ্যতার ব্যাপারে প্রবল সংশয়প্রবন হন এবং অন্যের সাফল্যের ব্যাপারে প্রবল ইর্ষাপরায়ন হণ, তখন তারা প্রতিকীভাবে কোন নারীকে উচ্চতর পদটি দেবার ব্যাপারে আগ্রহ দেখাতে পারেন। ভাবখানা, আমিও চেয়ারখানা পাবোনা, তোকেও পেতে দেবো না। বরং আপা বা ভাবীজান বসুন, সেটাই ভালো। বলা বাহুল্য এ ধরনের ভাবনা খুব প্রগতিশীল নয়।

গ। এরশাদ স্বৈরাচারের পতনের প্রায় সিকি শতাব্দীকাল পেরুনোর পরেও ডাকসুসহ প্রধান ছাত্রসংসদগুলোর নির্বাচন না হওয়া এটাই প্রমান করে যে দেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা এবং গনতান্ত্রিক পদ্ধতি তথা গোপন ব্যালটে নির্বাচনের চর্চা না থাকলে দেশের অন্যান্য প্রতিষ্ঠানেও গণতান্ত্রিক নেতৃত্ব থাকবে না। আপা এবং ভাবী-কে সামনে রেখে দেশের গনতন্ত্রের মুখোশধারী দুর্ণীতিবাজ নেতারা নিজ নিজ দলের অভ্যন্তরের গনতণ্ত্রহীনতার ফায়দা লোভীর মতো তুলেই চলেছেন। নারী নেতৃত্ব এক্ষেত্রে প্রগতিশীল ভুমিকা রাখতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন।

ঘ।একটা দেশের শীর্ষপদসমুহে বসে থাকা মানুষদের কজন নারী ক'জন পুরুষ এই পরিসংখ্যান কলার ঝাঁকিয়ে বলার পাশাপাশি গত ৪২ বছরে বাংলাদেশের কয়টি চাষী পরিবারের কাছে গবাদি পশু বীমা ক্রয়ের সুবিধা পৌঁছাণোর গেছে এবং গারমেন্টস সহ অন্যান্য কয়টি কারখানায় শ্রমিকদের জীবণবীমার ব্যবস্থা করা গেছে সেই পরিসংখ্যান নিয়ে আলোচনা করাটা কোন বিচারেই কম প্রগতিশীল নয়!
ঙ।…….?!!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×