".. 'বাজিগর' ফোন করেছে মাশরাফিকে। খুশী হবার বদলে,সংবাদটাপড়েই অজানা আশন্কায় মনটা ভারী হয়ে গিয়েছিলো ম্যাচ শুরুর আগে। ভাবনা হচ্ছিলো: তবে কি 'বাজিগর'কে দিয়েই তৃতীয় একদিনের ম্যাচটি গড়াপেটা হচ্ছে? কর্পোরেট ভারতের কোটিকোটি রূপী বিনিয়োগকৃত টিম ইন্ডিয়া ব্রান্ড-ভ্যালু বাঁচাতে কি তবে আগামী আইপিএল-এ খেলার টোপ দিয়েই লাল-সবুজ দলের একাদশ নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং আগে না করা, গা ছাড়া ভাব দেখানো খেলা সব কিছুর এই আয়োজন? আজকের যুগে এগুলো হতেই পারে, গড ফাদার তো সেই কবেই বলে গেছে: "আই উইল মেক ইউ এ্যান অফার, ইউ কান্ট রিফিউজ"- "এমন টোপ দেবো, ফেলতে পারবে না"!! .
(সংবিধিবদ্ধ স্বীকারোক্তি: জাগপা নেতা শফিউল আলম প্রধানের সাথে ষ্ট্যাটাস দাতার কোন সংযোগ-বিয়োজক কিছুই নাই, কখনো ছিলো না। তবে বাজিগরের সাথে মাশরাফিের আলাপ এবং বিসিসিআই কর্তাদের সাথে তৃতীয় ওডিআই এর আগে বিসিবি কর্তাদের সংঘটিত যেকোন ফোনালাপের ট্রান্সক্রিপ্টের প্রতি সদয় নেক নজর প্রদানের জন্য বাংলালিক্স এবং/কিম্বা এ্যানোনিমাস হ্যাকু ভাই-বোনদের কাছে এই অধমের রিকু রইলো )।.।"
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



