সত্যিই তো সিরিয়া থেকে জার্মানীর দুরত্ব গুগল সার্চ মোতাবেক (3,725.1 km) সিরিয়া থেকে সৌদি আরবের চেয়ে অনেক বেশী, প্রায় দ্বিগুণ (2,107.1 km)। তাছাড়া ভাষাবাদী, বর্ণবাদী, ধর্মবাদী.. ইত্যকার দুরত্ব তো আরো বেশী হবার কথা। তবু কেন মিডিয়াতে শুনি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার আবাল বৃদ্ধ বণিতা সেখান থেকে দুরের ইওরোপের পথেই ভীড় জমাচ্ছে? এই ব্যাপারে সত্যনিষ্ঠ আত্ন-বিশ্লেষনমুলক লেখা কি তেমন চোখে পড়ছে মধ্যপ্রাচ্যের লেখকদের কলম থেকে? কারো চোখে তেমন লেখা পড়ে থাকলে একটু দয়া করে লিন্ক দিয়ে বাধিত করবেন, এই অনুরোধ করছি।
আসল ঘটনা কি?!!!!!
উদ্বাস্তু মানুষ যখন দায়ে পড়ে শরনার্থী হয় তখন তারা সাধারণত; বন্ধু প্রতীম পাশের দেশগুলোতেই আশ্রয় নিয়ে থাকেন। দুরপাল্লার অনিশ্চিত যাত্রার চেয়ে নিজেদের ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাসের সাথে মেলে এমন পরিচিত জনপদেই মানুষ আশ্রয় গ্রহনের চেষ্টা করে আগে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে ব্যতিক্রম কেন সেটা আরো বিস্তারিত ব্যাখ্যার দাবী রাখে বলে মনে হয়, নয় কি?!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



