আমাদের সামাজিক বিবেকের মরদেহকে ফের বাঁচাবার আকুতি নিয়ে বেহুলার মতো ভাসতে থাকে কতিপয় 'ঘাড় ত্যাড়া' এবং 'বোকা' মানুষের লাশ, হাডসন কিম্বা শীতলক্ষ্যায়...
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশে দু'জন উচ্চআদালতের বিচারকের "রহস্যময় মৃত্যু" হলো গত সপ্তাহে: একজন নারী, একজন পুরুষ, কিন্তু শ্যাম চাচার মিডিয়া রহস্যময় রকমের নিশ্চুপ। সবচে' হাস্যকর এবং উদ্বেগের বিষয়, কীর্তিমান, মৃত বিচারকের নাম ছাপিয়ে টুইটারে ভাইরাল হলো হাডসন নদীর হ্যাশট্যাগ। শাকিব-অপু হেডলাইন হলো বলে বাংলাদেশের মিডিয়াকে তুলোধুনা ক'রে লাভ নেই। প্রদীপের নীচেই কেবল অন্ধকার বেশী জমে তা নয়, কখনো কখনো উর্ধমুখী এল.ই.ডি. বৈদ্যুতিক বাতির নীচে আরো ঘন অন্ধকার জমতে পারে। মানবিক মানুষের সজাগ সক্রিয়তার এবং সংঘবদ্ধতার বিকল্প কোন দেশে, কোন কালেই নেই। তবে সত্যের খাতিরে একটা কথা বলা প্রয়োজন, বাংলাদেশের (এবং সম্ভবত; বাকি পৃথিবীর) অধিকাংশ (পদস্থ) মানু্ষ জীবনের ভয়ে এত ভীত যে তাদেরকে ডোবা-নালার ভয় দেখালেই কাজ করিয়ে নেওয়া যায়, হাডসনের মতো বড় নদীর প্রয়োজন পড়ে না। তবে মাঝে মাঝে কিছু মানুষকে হাডসন কিম্বা শীতলক্ষ্যায় ভাসতে দেখা যায়.... পত্রিকার সপ্তম পাতায় দু'লাইনের মফস্বল সংবাদ হ'য়ে, আমাদের সামাজিক বিবেকের মরদেহকে ফের বাঁচাবার আকুতি নিয়ে, বেহুলার মতো ভাসতে থাকে কতিপয় 'ঘাড় ত্যাড়া' এবং 'বোকা' মানুষের লাশ, হাডসন কিম্বা শীতলক্ষ্যায়...
(বেহুলা-লখিন্দরের ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত)

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন