somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালী কাবিনের কবি আল মাহমুদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালী কাবিনের মানবিক কবি আল মাহমুদকেই মনে পড়ে, জামাতের মুখপাত্রকে নয়, যেমন মনে পড়ে 'মানুষ মানুযের জন্যে'র গায়ক ভুপেন হাজারিকাকে, বিজেপির সাংসদকে নয়। রাজনৈতিক দলানুগত্য, মানুষের মন, ব্যক্তিগত বাস্তবতা সবই তো বদলাতে পারে, বদলায়। সে বদলের জ্বলন্ত উদাহরন হিসেবে এ দুজন শিল্প কর্মীর নাম উপমহাদেশের বিশেষত: বাংলাভাষাভাযী মানুষের মনে অনেকদিন জাগরূক থাকবে। ক্যারিয়ার রাজনীতিবিদরা দশবার পাল্টিমেরে, জার্সিবদল করে, ফের পতাকাবাহী গাড়ী সওয়ার হয়ে মহাসমারোহে পুনর্নির্বাচিত হয়। কিন্তু শিল্পীদের আদর্শিক পাল্টিবাজিকে ক্ষমা করতে ভক্তদের অনেক কষ্ট হয়। কেন, কে জানে!
দিন শেষে শিল্পীকেও তো খাবার কেনার টাকা জোগাড় করতে হয়...
সোনালী কাবিনের কবি আল মাহমুদ, আপনার অনন্তধামের উদ্দেশে আপনার অনন্ত যাত্রা আনন্দময় হো'ক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সোনালী কাবিনের ছয় নম্বর সনেটে কবি লিখেছিলেন:

‘মাৎ‌স্যন্যায়ে সায় নেই, আমি কৌম সমাজের লোক,
সরল সাম্যের ধ্বনি তুলি নারী তোমার নগরে,
কোনো সামন্তের নামে কোনদিন রচিনি শোলোক
শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের ’পরে
পূর্বপুরুষেরা কবে ছিলো কোন সম্রাটের দাস,
বিবেক বিক্রয় করে বানাতেন বাক্যের খোঁয়াড়,
সেই অপবাদে আজও ফুঁসে ওঠে বঙ্গের বাতাস
মুখ ঢাকে আলাওল— রোসাঙ্গের অশ্বের সোয়ার
এর চেয়ে ভালো নয় হয়ে যাওয়া দরিদ্র বাউল?
আরশি নগরে খোঁজা বাস করে পড়শী যে জন,
আমার মাথায় আজ চূড়ো করে বেঁধে দাও চুল,
তুমি হও একতারা, আমি এক তরুণ লালন,
অবাঞ্ছিত ভক্তিরসে এ যাবৎ‌ করেছি যে ভুল,
সব শুদ্ধ করে নিয়ে তুলি নব্য কথার কূজন।’

ভাগ্যের কি নির্মম পরিহাস, কবি কে সেই সামন্তের নামে, সামরিক স্বৈরাচারের স্বপক্ষে শ্লোক রচনার, বিবেক বিক্রয় করে বাক্যের খোঁয়াড় বানাবার অভিযোগ নিয়েই দুনিয়া থেকে চলে যেতে হলো হায়, দিন শেষে শিল্পীকেও যে খাবার কেনার টাকা জোগাড় করতে হয়!...

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×