ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের সাথে শিবিরের ব্যাপক সংঘর্ষ চলছে। পুলিশসহ আহত 50। পুলিশ কয়েকশত রাউন্ড গুলি চালিয়েছে। শিবির ও ছাত্রলীগ একে অপরের দিকে মুহুর্মুহু ককটেল ছুড়েছে।
সকালে শিবির উপাচার্যের কাছে ছাত্রলীগের ভর্তি বানিজ্যের বিরুদ্ধে স্মারকলিপি দেয়। এরপর অনুষদ ভবনের সামনে ছাত্রলীগ স্মারকলিপি দেওয়ার কারণে শিবিরের নেতাদের উপর হামলা চালায়।
এরপর শিবির তাদের নিয়ন্ত্রণে থাকা সাদ্দাম হল থেকে লাঠি ও দেশিয় অস্ত্রসহ বিপুলসংখ্যক কর্মী নিয়ে ছাত্রলীগের উপর হামলা চালায়। এতে পুলিশ ছাত্রলীগের সমর্থনে এগিয়ে এলে ত্রিমুখি সংঘর্ষ বেধে যায়।
বর্তমানে শিবির ক্যাডাররা ধাওয়া দিয়ে ছাত্রলীগ ও পুলিশকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। কুষ্টিয়া থেকে বিপুলসংখ্যক পুলিশকে ভারী অস্ত্র সজ্জিত হয়ে যেতে দেখলাম আসার পথে। আমি ও অন্যান্য সাধারণ শিক্ষার্থী সহ শিক্ষক গন পিছনের গেট দিয়ে কোনমতে বেরিয়ে আসছি। আগুন জ্বলছে ক্যাম্পাসে কিন্তু কোন ভবনে বুঝতে পারলাম না। আজ বড় ধরনের রক্তপাত ঘটবে।আমরা সবাই ভ্যান ও নসিমনে করে 24 কিমি দুরের কুষ্টিয়া শহরে ফিরে আসছি। বয়স্ক শিক্ষক দের অনেক কষ্ট হচ্ছে।
এই উগ্র ছাত্রলীগ ও শিবিরের হাতে জিম্মি সাধারন শিক্ষার্থী রা বহু দিন ধরেই। নিয়োগ বানিজ্য নিয়ে ক্যাম্পাস বন্ধ ছিল 6 মাস। গতকালও ছাত্রলীগের ক্যাডাররা ভিসি অফিস ভাংছে চাকরির দাবীতে। আর আজকে এই অবস্থা। সেশনজট ছাত্র জীবন ধবংস করে দিচ্ছে প্রায়। বলতে পারেন আমরা কোথায় যাব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





