ধৈর্য ধরুন ! ক্রয় ক্ষমতার বাইরে গেলে দাম কমানো হবে ।
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এত বছর পরে একটা কথা বুঝতে পারলাম। এত দিন কেন বুঝিনি তা মনে করেই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে।দেশ স্বাধীন হয়ে দুই শ্রেণীর লোকের ফায়দা হয়েছে। এক, শিক্ষিত ও তথাকথিত শিক্ষিত। দুই, বড়লোক(ধনী)।যেমন পাকিস্তানি রা পদ ছেড়ে দেওয়ায় ঐ সব যায়গায় শিক্ষিত ও তথাকথিত শিক্ষিত রা জায়গা দখল করে গ্যাঁট হয়ে বসে গেছে। ধনী রা দখল করেছে ব্যাবসা বাণিজ্য। মুক্তি যুদ্ধ হতে উদ্গত মুক্তি যোদ্ধাদের মধ্যে যারা শিক্ষিত ও ধনী তাঁরা বরাদ্দ পেয়েছেন পাকিস্তানিদের ফেলে যাওয়া বাড়ি গাড়ী। অথবা যাঁদের রাজনৈতিক যোগসাজশ আছে তাঁরা পেয়েছে। আহত নিহত মুক্তি যোদ্ধাদের মধ্যে ঐ উপরোক্ত দুটি গুন বিশিষ্ট যারা তারাই পেয়েছেন বাড়ি গাড়ী ব্যাবসা বানিজ্য,পদ পদবি ও ক্ষমতা।আর নব্বই ভাগ সাধারনেরা মাগনা উপাধি ছাড়া আর কি পেয়েছে জানিনা।
তাই আজ ভাবছি আমাদের মতন সাধারণ মানুষেরা জীবন, দিয়ে কষ্ট করে,কত ত্যাগ স্বীকার করে যে স্বাধীনতা আনলো কি করে হাত ফস্কে সেই স্বাধীনতা গিয়ে পড়লো ওদের হাতে ! মনে হয়, যারা নেতৃত্ব দিয়েছে তাঁরা নিজেদের জন্যই স্বাধীন করেছে দেশ, আর আমাদের ফাঁকি দিয়ে ব্যাবহার করে নিয়েছে শুধু ! না হলে কি ভাবে একজন মন্ত্রী বলতে পারে ক্রয়ক্ষমতার বাইরে গেলে জিনিসের দাম কমবে। রুগী না মরা পর্যন্ত ডাক্তার ডাকা হবেনা । বাহ বেশ !
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন