somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্ত মন না
"জ্যাক অফ অল ট্রেড মাষ্টার অফ নান" কথাটাও আমার জন্য প্রযোজ্য না কারন আমার অল্প কিছু বিষয়ে সীমিত জ্ঞান আর আমি কোন কিছুরই মাষ্টার না! তাহলে লিখছি কেন? অনেকটা বলা যায় বোকা চোখে কিছু বিষয় অসংগতি লাগে সেগুলো অন্যেরা কি চোখে দেখছে সেটা বুঝতে চাই।

তেলাপোকা আমি!

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী গ্রহনের সাধারন চিত্রটা ভয়াবহ। যাদের অর্থ ও মেধা এই দুটির প্রাচুর্য আছে তারা ছাড়া সবার অবস্থা প্রায় একই রকম। হ্যাঁ, রাজনৈতিক শক্তি থাকলে অন্য ব্যাপার। ভর্তির সুযোগ পাওয়া, সরকারী হলে মন্ত্রনালয়ের আদেশ হওয়া, এমনি সব ঝক্কি শেষ হলে ইন্সটিটিউটের কাছে কোথাও বাসস্থান! সেটা যদি শাহবাগ এলাকায় হয় তাহলে তো কথাই নাই।
আজিজ সুপার(!) মার্কেট এর উপর আবাসিক ফ্লাট(!) একটা অপশন। যদি খুব সৌভাগ্যবান হন তাহলে একটা সিট পেতেও পারেন। তবে কেউ যদি এখানে যান তাহলে মানবেতর কথাটা যথার্থ উপলব্ধি করতে পারবেন। বস্তি থেকে পার্থক্য একটাই এটা বহুতল। অনেক দেরীতে পড়তে গিয়ে আমার অবস্থাটা ছিল আরও করুন।
প্রথম যেখানে সিট পেলাম সেখানে ৪ জনের এক রুম আর টয়লেট অন্যদের সাথে কমন। ষাটের দশকের আধুনিক ৪ তলা বাড়িটা সংস্কারের অভাবে পুতি গন্ধময়। আমার রুমমেট জ্বালাতেন "কয়েল অনির্বাণ" (২৪ ঘন্টা মশার কয়েল, বলতেন ডেংগু হওয়া থেকে এটা ভাল। ততদিনে ঐ মেছের তিন জনের এই ভয়াবহ রোগটি হয়েছিল। আমার হয়েছিল পরবর্তী মেছে।)। সেখানে টিন এজ এক ছেলে বাবুর্চি যে কি না প্রায়শই চুরি করে ধরা পড়তো এবং একদিন আমার নতুন কেনা সেলফোনটি নিয়ে নিল। কিন্তু যখন ঐ বাসার ছাদ থেকে আরেকটা ছেলেকে ফেলে দিয়ে মেরে ফেললো তখন হন্নে হলাম অন্য কোথাও আশ্রয় খুঁজতে। আজিজ মার্কেটের সরু শিড়ি ভাঙতে ভাঙতে যখন কমড় ব্যাথা হয়ে গেছে তখন অতি সৌভাগ্যে "বি এস এম এম ই উ" খুব কাছে একটা বাসার নীচ তলার একটি অন্ধকার কক্ষে একটি সিট পাওয়া গেল আর দুজনের সাথে।
"রুমমেট" একটা দারুন গবেষনার বিষয় হতে পারে। আমার দুজনের একজন অত্যন্ত মেধাবি এবং সজ্জন। অপরজন "চোখে আঙুল দাতা" ( এই নামের একটা নাটক প্রচারিত হয়েছিল আকাশবাণী কলকাতা থেকে। সেখানে মুখ্য চরিত্রটি সবার ভুল খুঁজে বের করত। শেষে বিধাতার ভুল খুঁজে পেতে শুরু করলো! বিধাতা তাকে জিজ্ঞাস করলো মানুষ দেখতে কেমন হলে ভাল হত? এর পর তার দেয়া ডিজাইনে তাকেই বদলে দিলেন বিধাতা এক কিম্ভুত প্রাণিতে।)। তার প্যাঁচালে কান ঝালাপালা, এর আগে নাকি দু এক জন রুম ছেড়েছে তার অত্যাচারে। তবে আমি তেলাপোকার মত, সেফটি ট্যাঙ্কের অন্ধকার ঘুলি থেকে পাঁচতারা হোটেলের ঝকমকে খাবারের ডিশ সবতেই আমি সাচ্ছন্দ। তাই কোন রকমে বেঁচেবর্তে একটা তকমা যোগার করে ফিরতে পারলাম।
একদিন রুমমেট আমাকে বলছে- ভাই আমি বাথরুমে যাবার সময় চশমা খুলে যাই। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম অন্য সময়ের মত, কারন এখন আমার নতুন কোন জ্ঞানার্জন হবে। সে যেটা বললো শুনে খুব শান্তি পেলাম। এতে নাকি সে বাথরুমের ময়লাগুলো দেখতে পায় না! বাহ বাহ!
ঠিক মনে নেই তখন হেসেছিলাম কি না? কাউকে বলেছিলাম কি না "পাগলের প্রলাপ"। কিন্তু এখন এটা আমার জীবনের অন্যতম দর্শন। আমি টিভির সংবাদে পহেলা বৈশাখের ইভ টিজিং দেখি না, ফেসবুকে কিশোরকে খুঁচিয়ে হত্যার ভিডিও দেখি না (আমার উত্তম অর্ধেক এটা দেখে কাঁদে!), পত্রিকার মিথ্যার ফুলঝুড়ি ওয়ালা বিজ্ঞাপন ছাড়া কিচ্ছু পড়ি না।
কারন আমি "তেলাপোকা", সভ্যতার বিকাশের সাথে আমাকে টিকে থাকতে হবে অনেক রকমের বিষ হজম করে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×