বি পি এল এর পর্দা উঠে গেল । উদ্বোধনী যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আবারো হল না । টিকিটের চড়া মূল্য আবারো প্রায় দর্শক শূন্য রাখল গ্যালারী । জল ঘোলা হওয়া বি পি এল কেমন জানি খেই হারিয়ে ফেলল । যারা টিভির পর্দায় অনুষ্ঠান দেখেছে ২ ঘণ্টার মত বিজ্ঞাপন সহ্য করতে হয়েছে । তবে আশার দিক হল আবার বি পি এল উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার প্রয়াস ছিল । সাত বিভাগের সংস্কৃতি ফুটে উঠেছে । ধর্মীয় ঐক্যের দেশ হিসেবে তুলে ধরা হয়েছে । গত বারের চেয়ে এবার বিদেশী শিল্পীর আধিক্য কমেছে । শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ আর পাক শিল্পী আতিফ আসলামের দেরিতে আশার যন্ত্রণা পোহাতে হয়েছে দর্শকদের । তারা নাকি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলেন । ভারতীয় আইটেম গানের শিল্পী সুনিদি চৌহান আসেন নি । রুনা লায়লা আর মমতাজ গানের শুরু করেন তাদের পুরনো গানে ঠোট মিলিয়ে ।রুনা লায়লার বিখ্যাত গান ‘শিল্পী আমি তোমাদেরি গান শোনাব’ , ‘দামা দাম মাস্তে কালান্দার’ । মমতাজ অবশ্য বাংলাদেশ ক্রিকেট তিম নিয়ে অনুপ্রেরনা মুলক গান গেয়েছেন । তার সঙ্গে নানটু ঘটকের গান ছিল। জেমস এসে দর্শকদের জাগাবার চেষ্টা করেছেন । তাতে তিনি সফলও বটে । তার সেরা গুলো গেয়েছেন অনেক যত্নের সাথে । ‘ঝাকা নাকা ঝাকানাকা দেহ দোলা না’ দিয়ে শুরু । তার জনপ্রিয় হিন্দি গান দিয়ে শেষ । দর্শক জমাবার জন্য গেট ও নাকি খুলে দেয়া হয়েছে তাতেও লাভ হয় নি । টিকিটের দামটা কম হলে দর্শক বেশি হত এটা বলা যায় । খেলার টিকিটের দাম যদি না কমায় তাহলে দর্শক টানা কষ্ট হয়ে যাবে ।যাই হোক লম্বা লম্বা বিরতি চরম হতাশ করেছে টি ভি পর্দার দর্শকদের তার চেয়ে বেশি হতাশ যারা উচ্চ দামে টিকিট কিনেছেন । জ্যাকুলিন ফার্নান্দেজ হিন্দি গানে নেচেছেন । কথা বলেছেন উপস্থাপিকার ও দর্শক সাথে । আতিফ আসলাম এসে বেশ কয়েকটি গান গেয়েছেন । তাতে মেলোডি , রক , ক্লাসিক্যাল গানে মাতাবার চেষ্টা । দর্শক না থাকলে কি আর গান জমে! আতশ বাজির ঝলকানি দর্শকদের আনন্দ দিয়েছে বেশ । মানুষ ভুল থেকে শিক্ষা নেয় আমরা বার বার ভুল করি ।এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভাল করবে বি পি এল। পাকিস্থানিদের ছাড়াই সফল হোক এবারের আসর ।
সাত বিভাগের সংস্কৃতি ফুটে উঠল বাংলাদেশ প্রিমিয়ার লীগে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।