শাহবাগের স্বাধীনতা প্রজম্ম চত্বর
নিপাত যাক রাজাকার , ধর্মান্ধ , কট্টর
আজ জেগেছে কোটি তরুনের প্রান
গাইছে সবাই একই সুরে গান
জানিয়েছি মোরা হৃদয়ের শত ক্ষোভ বেদনা
জানিয়েছি ফাঁসির দাবি , ভুলে যাইনি মুক্তিযুদ্ধের চেতনা
ফাঁসি ফাঁসি মুখরিত স্লোগান
ছুটেছে শাহবাগে তারুণ্যের বান
এ বানে ভেসে যাবে জামাত শিবির রাজাকার
এ আগুনে দেশের শত্রু পুড়ে হবে ছারখার
আজ আমরা আলোর মশাল নিয়ে দাড়িয়ে
তারুণ্যের জোয়ার যায়নি কখনো হারিয়ে
আমরাই জ্বালবো আলো দিকে দিকে
পরাধীন শক্তিকে পোড়াবো ভরে শিকে
আজ এক হয়েছে দেশের সকল মানুষ
জ্বলবে আকাশে আনন্দের রঙিন ফানুস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


