somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী নাম-সংকীর্তন!!!!:|

১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন মন্ত্রী-সংসদ সদস্য,নেতাদের সৌজন্যে দেশে চলছে যুদ্ধাপরাধী যুদ্দাপরাধী নাম-সংকীর্তন।প্রতিদিনই এই ব্যপারে গনমাধ্যমের কাছে সরকারী নেতাদের বয়ান চলছেই।দেশে যেন আর কোনো সমস্যা নেই!! সব ব্যাপারেই শুধু যুদ্ধাপরাধীদেরকে টেনে এনে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকার আপ্রান চেস্টা চলছে।আর এর মাধ্যমে ৭১ সালের মানবতাবিরোধী অপরাধকে খেলো করে ফেলা হচ্ছে।অবস্থা এমন দাঁড়িযেছে যে আকাশে বাজ পড়লেও এখন তার জন্য যুদ্ধাপরাধীরা দায়ী!!!

আর গতকাল সৈয়দ আশরাফ ও অন্যান্য মন্ত্রী-নেতারা বললেন যে এই সরকারের মেয়াদেই নাকি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। অতিউৎসাহী কেউ কেউ আবার বলেছেন,এক বছরের মধ্যেই নাকি বিচার সম্পন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিচার প্রক্রিয়ার ক্ষে ত্রে কি এভাবে আগাম বলে দেওয়া যায়/উচিত যে এত দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে? সেক্ষেত্রে যে কারও মনে প্রশ্ন জাগতে পারে যে,সরকার কি তাহলে একতরফা বিচারের চেষ্টা করছে? যদি তা হয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। গতকাল সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যাক্তিরা বললেন যে,৭১ সালে মানবতাবিরোধী জড়িত থাকার অভিয়োগে নাকি সাকা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে সাকা চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্য মামলায়!! স্ববিরোধীতার চমৎকার উদাহরণ!! এর আগে গ্রেপ্তার হওয়া অন্যদের ক্ষেত্রে একই পদ্দতি অনুসরণ করা হয়েছিল।
শুধু মানবতাবিরোধী অপরাধের বিচার করলেই দেশ থেকে কি পাকিস্তানি আদর্শের মূলোৎপাটন সম্ভব? পরিহাসের বিষয় হচ্ছে এদেশের অনেক মানুষ শুধু মুসলিম রাষ্ট্র হওয়ার কারনে ক্রিকেট খেলায় পাকিস্তানকে সমর্থন করে!!!!
বাঙালিত্বর চেতনা যতদিন পর্যন্ত না সবাই আমরা মনেপ্রাণে ধারণ করব ততদিন পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা পাবো না।
রাজাকার-যুদ্ধাপরাপধীদের আমরাই সুযোগ করে দিয়েছি বিভিন্ন সময়। দেশের এই অবস্থার জন্য তাই ওরা নয়,দায়ী আমাদের অদূরদর্র্শীতাই। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সরকার সেই অদূরদরর্শীতার পরি চয়ই দিচ্ছে। এটাকে স্বাভাবিক প্রক্রিয়াতেই চলতে দেওয়া উচিত।

পুনশ্চ- বঙ্গবন্ধু হত্যাকান্ডের জন্য সাজাপ্রাপ্ত বাকি আসামীদের দেশে ফিরিয়ে আনার কি হলো?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×