একা একা অনেক কিছুই আমার ভাল লাগে। যেমন ধরুন আমি ভ্রমন করবো, একা থাকলে সুবিদা হলো আমি আমার মত করে আমার জগত টা কে নিয়ে ভাবতে পারি, কেউ বিরক্ত করবে না। নানা পেশার মানুষ সম্পর্কে জানার একটা আগ্রহ আমার আছে। চটডগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া সুবাদে ট্রেনে ভ্রমন করাটা ছিল আমার জন্য সহজ, আরাম ও আনন্দায়ক। রাতের বাংলাদেশ দেখাটা অনেক ভাল লাগে। রাতের বেলায় ট্রেন যখন কোন স্টেশনে থামতো তখন প্লাটফরমে নেমে চা খাওয়া টা অনেক ভাল লাগে। স্টেশনের ঐ মানুষ গুলো ট্রেন থামলে খুব ব্যস্ত হয়ে পরে তখন বেশী কথাবলতে চাই না। কিছু দিনে আগে এটা রেল স্টেশনে ৫ঘণ্টা একা একা কাটাতে হয়ে ছিল। একটা চা বিক্রেতা, অনেকক্ষণ ধরে তাকে লক্ষ করতেছিলাম, তার চলচলান দেখে কোন ভাবে আমার কাছে মনে হয় নি যে সে চা বিক্রেতা। অনেক কৌতুহলে তে কে প্রশ্ন করলাম , যদি কিছু মনে না করেন, আপনার দৈনিক আয় কত জানতে পারি? সে উত্তর দিল "আমি আসলে প্রফেশনাল না, একটা ছোট খাট চাকুরি করি। বাবা অবসর প্রাপ্ত হাই স্কুল শিক্ষক, এইচ এস সি পাস করে চাকুরি টা নিলাম, পাশাপাশি অনার্স , মাস্টার্স শেষ করলাম। ভাল কোন চাকুরি পাচ্ছিনা, যে টাকা পাই তা দিয়ে চলেনা , বিকল্প খোঁজতেছি ,পাচ্ছি না, ছোট বোন টা গোল্ডেন এ+ পেয়েছে ডাক্তারি পড়ার ইচ্ছা, ভাইটা এস এস সি দিবে, জে এস সি তে ট্যালেন্ট ফুল বৃত্তি পেয়েছে। কি করবো বেতনের পুরো টাকা টা পাঠিয়ে দিতে হয়। তাই মাঝে মাঝে চা বিক্রি করি, নিজে চলার জন্য। ভালোই পাই ।। খরচ বাদে প্রতিরাতে ৩০০-৩৫০ টাকার মত। বাবা অবশ্যই জানে না, জানলে অনেক কষ্ট পাবে। প্রথম দিন খুব খারাপ লেগেছিল, মনটাকে বোঝালাম, চুরিত আর করছিনা!! এখন স্বাভাবিক হয়ে গেছে।"
প্রথম দিন খুব খারাপ লেগেছিল, মনটাকে বোঝালাম, চুরিত আর করছিনা!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।