তারপরও খুবই ইচ্ছা হয় ব্লগে কিছূ লিখি ও কিছু প্রকাশ করি।
হাতে কিছু ছবি ছিল তা দিয়ে চিন্তা করলাম একটি পোষ্ট দিব,
তো তায় করলাম।
ছবিতে আমার সাথে আমার ছোট বোনের মেয়ে আফরীন জাহান প্রভা।
ছবিতে আমার সাথে আমার ভাগ্নে ভাগনি , হুমাইরা, তুলি ও তুহিন।
আমার ছোট ছোট শ্যলক শালিকার সাথে আমি।
তার সাথে যুক্ত করলাম আরো দুটি ছবি, ছবি দুটি যদিও ইন্টারনেট হতে পাওয়া।
তার আগে আমার মনের কিছু ভাল লাগা অনুভুতির কথা।
গত ১১ ই ডিসেম্বর ২০১২ ,বাড়ীতে গিয়েছিলাম, আমার ফ্লাইট ছিল ঢাকা পর্যন্ত , যদিও আমার বাড়ী চট্টগ্রামে। ঢাকা হতে বাসে করে চট্টগ্রামে বাড়ী গেলাম, আবার ১২১৩ সালে ১০ ই মার্চ ঢাকা বিমান বন্ধর দিয়ে কুয়েত রওনা দিই, বিমান যখন আকাশের দিকে উড়তে শুরু করলো প্লেনের জানলা দিয়ে নিচের দিকে দেখলাম, হঠাৎ আশ্চর্য জনক দৃশ্য নজরে আসল, হা করে নিচের দিকে তাকিয়ে থাকলাম, একি ! এটা বাংলাদেশের রাজধানী ঢাকা? নাকি কুয়েত? কারণ কুয়েতে যখন ফ্লাইট ল্যান্ড করে উপর হতে কুয়েতকে টিক যেই রকম মনে হয় আমার ঢাকাকে টিক সেই কুয়েতের মত মনে হল।
বিশেষ করে অসাধারণ সুন্দর লেগেছিল ওভার ব্রীজ গুলো, উপর হতে উড়োঝাহাজের জানালা দিয়ে সবগুলো ওভার ব্রীজ সহ পুরো ঢাকা শহর নিখুত ভাবে দেখা যায়, তখন চিন্তা করতে থাকলাম ইস আমার যদি একটি ক্যামরা থাকতো এই অপরুপ দৃশ্যকে ছবি বা ভিডিও করে রাখতাম, কিন্তু আমরা আশাপূর্ণ হলো ইন্টার নেটে পেয়ে গেলাম সেই অপরুপ ঢাকা শহরের ওভার ব্রীজের দৃশ্যগুলো।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





