মানবী মানবে?
যাবে সমুদ্রগামী স্রোতে ভাসতে
অজ্ঞাত জলের নিমন্ত্রণে পা ভেজাতে
হাতছানি দেওয়া ঢেউ গুলো নিয়ে ভাবতে
'ডান-বা' হাত সঙে পায়ে পা মিলিয়ে
পিপাসিত বালুচরে হাঁটতে তৃপ্তি মিটিয়ে
দেবার জন্য_______
বলছি না তোমায়।
স্লোগানে তোমার বিশাল দীর্ঘ মুক্ত হাত
রাজপথের শুরু; শেষ উব্দি তোমার চেতনা
সবার চোখে তোমার মুক্ত পায়ের পদধূলি
অগ্রসর হাতে বরাবরের মত দাবী মেনে নেওয়া আমার
ভাবা; তোমার কণ্ঠে আমার জীবনের প্রতিশ্রুতি খুঁজতে
বলছি না তোমায়।
আমাদের প্রণয় মেলার চাইছি সে স্বপ্নগুলো
মেলার মধ্যের; চাইছি আবর্তিত ভালো খারাপের দিক গুলো
চাইছি পাপ, চাইছি তোমার দেওয়া ভুল অভিশাপ
চাইছি হৃদপিণ্ডের ধ্বনি, তোমার চোখের যে আমিটা গুণীকে
বলছি না তোমায়।
ভাবছি_____
নষ্ট জীবনের কষ্টের কোন জায়গা নেই;
তাছাড়া ভুলে যাওয়া দিন গুলো,
ভুলতে বড় অসহায় লাগে
শোনাতে ইচ্ছে হচ্ছে তারপরও______
বলছি না তোমায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

