somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সভ্য- কারন আমরা ন্যায় বিচার করতে শিখেছি

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বোধয় নিজেদের নিয়ে গর্ববোধ করতে পারি। কারন আমরা এখন সভ্য। আমরা যে কোন অপরাধের শাস্তি দিতে পারি। প্রয়োজনে একজন অপরাধীর চোখ তুলে ফেলতে পারি, তাও আবার নিজ পিতার হাতে মোবাইল সেট চুরির অপরাধে। এমন জঘন্য অপরাধের এরকমই শাস্তি হওয়া উচিত।

আমরা শাস্তি দেব, চরম শাস্তি দেব এমন দরিদ্র গরিব শ্রেণীর ছোট খাট চুরির জন্য। কারন আমরা সভ্য।

আমরা এতটাই সভ্য যে আমাদের চোখ শুধু এমন দরিদ্র শ্রেণীর লোকের চুরিই দেখে, দেখেনা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর চুরি। আমাদের দেশে বড় বড় বিদেশী মোবাইল কম্পানিগুলো অবৈধ ভিওআইপি ব্যাবহারের মত চুরি করছে। শাস্তি সরূপ কিছু টাকা জরিমানা করে হচ্ছে। অথচ তারা যে দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে সেই অপরাধ আমাদের দেখার প্রয়োজন নাই কারন আমরা সভ্য। তাছাড়া অন্যান্য মাল্টিন্যাশনাল কম্পানিগুলোর ঐ একই অবস্থা দেখার প্রয়োজন নাই।

আমাদের দেশে প্রায় সব অসম্ভব কাজ ঘুষ দিয়ে করানো যায়। এ ধরনের চুরিও দেখার প্রয়োজন নাই।

আর এই ছোট খাট চুরির জন্য দরিদ্র শ্রেণীর লোকেদের এমন শাস্তি দেব যেন তারা সাড়া জীবনের জন্য অচল হয়ে যায়। তারপরও আমরা চুপ করে দেখে যাব।

চুরি অবশ্যই কোন সাপোর্ট করার মত বিষয় নয়। তা আমি নিজেও জানি, কিন্তু সে কি এত বড়ই অপরাধ করেছিল যাতে করে তারই বাবা চাচাকে বাধ্য করা হয়, তার চোখ তুলে সাড়া জীবনের জন্য পঙ্গু করে দিতে হবে।

আমি কথা বলছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের দরিদ্র সুলতান বেপারীর ছেলে মিরু বেপারীর(১৫)।
মোবাইল সেট চুরীর অপরাধে গ্রামের সমাজপতিরা তার বাবা ও চাচার হাতে তার চোখ তুলে দেয়ার শাস্তি দেয়।

তার অপরাধ কি ঐ সকল চোরদের তুলনায় কম ছিল না? তাকে কি আর অন্য কোন শাস্তি দিয়ে তার অপরাধ বুঝিয়ে দেওয়া যেত না।

আমি এসব সমাজপতিদের শাস্তি দাবি করছি। যদিও জানি এই সমাজ পতিরাই আবার ঘুষ দিয়ে চুরি করে ছাড়া পেয়ে যাবে।





৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×