somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ কোলকাতায় ২১শে উদযাপন...

১০ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমে খবরটা চোখে পড়ে আনন্দবাজারে, বিজ্ঞাপন আকারে। একুশে ফেব্রুয়ারীর দিন দুইয়েক আগের ঘটনা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- পদযাত্রা- বেলা তিনটে

যতীন দাস পার্ক (হাজরা) থেকে মোহরকুঞ্জ (রবীন্দ্রসদনের বিপরীতে)

কোলকাতায় এলে সাধারনতঃ আমি থাকি যাদবপুরের দিকে, আমার ক্রমশঃ অনাত্মীয় হতে থাকা ভাই বোন স্বজনেরা এই সব এলাকাতেই থাকেন। এবারের সফরে যেমন ছিলাম গাঙ্গুলীবাগানে, জায়গাটা বাঘা যতীনের কাছাকাছি। শুনলাম এখান থেকে হাজরা নাকি খুবই কাছে। আমার কোলকাতার স্যাঙাতরা অবশ্য সাবধান করে দিল, পদযাত্রায় কারা অংশ নেবে- নাম দেখেচো, সুনীল, মিঠুন, সৌরভ, সৌমিত্র, পি সি সরকার... বেদম ভিড় হবে।

সেদিন আমার ১২টা নাগাদ মুর্শিদাবাদ থেকে কোলকাতায় ফিরে আসার কথা। কিন্ত ট্রেন এমন লেট করলো- বাসায় পৌছে শাওয়ার সেরে ফিটফাট হতে হতে আর সুনীল, মিঠুন, সৌরভদের পদযাত্রায় সামিল হওয়ার সময় থাকলো না। তবে বিকালের দিকেও রবীন্দ্রসদন নন্দন এলাকায় ২১শে ফেব্রুয়ারীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- উদযাপনের বিস্তর অনুষ্ঠানমালা ছিলো... ছিল মোহরকুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান- সেখানে ক্যালকাটা কয়্যার, অরুন্ধতী হোম চৌধুরী, শ্রীকান্ত আচার্য, ভূমি, কায়া এর পাশাপাশি ওড়িশি গুজরাতি মারাঠী রাজস্থানী মালয়ালী উর্দু হিন্দী গুরমুখী ইত্যাদি ভাষাভাষী এবং আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

মোহরকুঞ্জের একপাশের প্যাভিলিয়নে ছিল শিল্পী ওয়াসিম কাপুরের পরিচালনায় ‘তুলিতে একুশ’। দুইবাংলার বিশিষ্ট কুড়ি(বিশ)জন শিল্পী [আমি দু;খিত হাসেম খান আর ওয়াসিম কাপুর ছাড়া আর কাউকে আমি চিনতে পারি নাই]র উপস্থিতিতে একুশজন তরুন প্রতিভাবান শিল্পী রঙে রেখায় তুলির টানে ধরে রাখবেন তাঁদের একুশের অনুভব।

রাস্তার অপরদিকে নন্দনের চত্বর। সেখানে বসেছে বাংলা কবিতা উতসব। উদ্বোধক সুনীল গঙ্গোপাধ্যায়, প্রধান অতিথি সৈয়দ শামসুল হক সভাপতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

অনুষ্ঠানের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।


২১শের বিলবোর্ড


মোহরকুঞ্জ প্রধান ফটক


হাসেম খান ওয়াসিম কাপুর


তরুন শিল্পীদের চিত্রকর্ম


আর্ট প্যাভিলিয়ন

ওয়াসিম কাপুর


হাসেম খান


হাসেম খান


হাসেম খান ওয়াসিম কাপুর


তরুন শিল্পীদের একুশের অনুভব


শিল্পীদের যৌথ আকাঁআকি


শিল্পীদের যৌথ আকাঁআকি এগিয়ে চলছে






সৈয়দ হক নীরেন্দ্রনাথ চক্রবর্তী


সুনীল গঙ্গোপাধ্যায়



সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ বিকাল ৫:১৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×