somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে গড়ে উঠেছে এমনেস্টি ইন্টারন্যাশনাল

০৫ ই জুলাই, ২০০৬ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্রে ইতিহাসে খুব বেশি রচনা নেই যেটা পৃথিবীকে সত্যিকার অর্থেই অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পেরেছে। 1961 সালের 28মে দ্য অবজার্ভারে 'দ্যা ফরগটেন প্রিজনার' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধের লেখক পিটার বেনেনসন 33 বছরের তরুণ এক ব্রিটিশ আইনজীবী। নিবন্ধে তিনি কারাগারে বন্দি দু'জন পর্তুগিজ ছাত্রের সমর্থনে এগিয়ে আসার জন্যে পাঠকদের প্রতি আহ্বান জানান। তার নিবন্ধ এতোটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে এক বছরের মধ্যেই বিভিন্ন দেশে পত্র-লেখকদের কয়েকটি জোট তৈরি হয়ে যায়, যারা নিযর্াতিতদের সমর্থনে নিয়মিত চিঠি লেখা চালিয়ে যান।
এমনেস্টি ইন্টারন্যাশনাল গঠনের পেছনের ইতিহাস তার নিজের জবানীতেই তুলে দেওয়া হল।
সপ্তাহের যেকোনো দিন খবরের কাগজ খুললেই আপনি দেখতে পাবেন বিশ্বের কোথাও না কোথাও, কেউ না কেউ নির্যাতিত হচ্ছে, জেল খাটছে অথবা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হচ্ছে। কারণ তাদের ধর্ম বা মতামত সরকারের পছন্দ হয়নি। খবরটি পড়ার পর অক্ষমতাবোধ আপনাকে গ্রাস করবে। যারা এই অক্ষমতার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান, তাদের সবাইকে যদি এক কাতারে এনে দাঁড় করানো যায়, তবে নিশ্চয়ই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো।
আমি খুব অবাক হয়েছিলাম যখন পত্রিকায় পড়লাম, একটি রেস্টুরেন্টে বসে পান করার সময় স্বাধীনতার উদ্দেশ্যে টোস্ট করায় দুই পতর্ুগিজ যুবককে জেলখানায় পাঠানো হয়েছে। খবরটি আমাকে এতটাই নাড়া দিয়েছিলো যে আমি সেন্ট মার্টিন চার্চের মাঠে উত্তেজিত ভঙ্গিতে পায়চারী করছিলাম আর ভাবছিলাম কিভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা যায়।
আমি অনুভব করছিলাম যে, অগণতান্ত্রিক দেশেগুলোতে একজন আইনজীবী'র পক্ষে বিচার প্রক্রিয়াকে সত্যের দিকে যথেষ্ট প্রভাবিত করা সব সময় সম্ভব হয় না। তখন আমি একটি বড় জোটের কথা ভাবতে বাধ্য হলাম, যারা বিশ্বের মানুষকে তাদের মানবাধিকার প্রতিষ্ঠায় একজোট হতে সাহায্য করবে এবং ব্যাপক গণসচেতনতা তৈরি করতে পারবে।
একটা সময় ছিল যখন পৃথিবীতে ছিল কনসেনট্রেশন ক্যাম্প, ছিল নরকের অন্ধকার। এমনেস্টি ইন্টারন্যাশনাল চেষ্টা করছে সেইসব কাঁটাতারে ঘেরা অন্ধকূপেও মোমবাতি হয়ে জ্বলতে। (এমনেস্টি ইন্টারন্যাশনালের প্রতীক হচ্ছে কাঁটাতারে ঘেরা মোমবাতি )। যখন প্রথম এমনেস্টির মোম জ্বেলেছিলাম, আমার মনে ছিল সেই প্রাচীন চীনা প্রবাদ_ অন্ধকারকে শাপান্ত করার চেয়ে অন্তত একটি মোম জ্বালাও।
(পিটার বেনেনসন, পৃথিবী থেকে নরকের অন্ধকার দূর করতে জ্বেলেছিলেন মোমের আলো, 1962 গঠন করেছিলেন এমনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন জন্মগ্রহণ করেন 1921 সালের 31 জুলাই। সারা জীবন যে মানুষটি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন, 25 ফেব্রুয়ারি রাতে তিনি মৃতু্যর কাছে হার স্বীকার করে নিলেন)। দ্য গার্ডিয়ান, দ্য অবজার্ভার
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×