এবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক সাদেক খান নিয়ে আসছেন একটি নতুন দৈনিক। বড় বাজেটের এ দৈনিকের মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি সম্পাদক হিসেবে আত্দপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। সাদেক খান এর আগে সাপ্তাহিক হলিডের অস্থায়ী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি এক সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ প্রতিবেদককে নতুন দৈনিক নিয়ে আসার কথা জানান। তবে তিনি বলেন, এখনো আলাপ-আলোচনা চলছে। পুরনো একটি পত্রিকা নতুন করে চালু করার ইচ্ছা আছে বলে উল্লেখ করে তিনি বললেন, 2/1 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, মির্জা আব্বাস ও গিয়াস কামাল চৌধুরী যৌথভাবে মালিকানায় থাকতে পারেন।
সাদেক খান আরো জানালেন, পুরনো পত্রিকা চালু সম্ভব না হলে নতুন দৈনিক বাজারে আনার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে অন্য কেউও আসতে পারেন। তবে তিনি স্পষ্ট কিছু না জানিয়ে কিছুদিন অপেক্ষা করতে বলেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


