বিশ্বজিৎ দত্ত: জরুরি অবস্থায় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে সময় অপচয় হয় বেশি। গতকাল বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক সাংবাদিকদের বলেন, আগে কর্মকর্তাদের ঘুষ দিতে সময় কম লাগতো। এখন ঘুষ দেয়া অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কর্মকর্তাদের বাড়িতে গিয়ে ঘুষ দিয়ে আসতে হয়।
সোনারগাঁও হোটেলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেন, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের পোশাকশিল্প এগিয়ে চলেছে। ভিয়েতনাম, শ্রীলংকা, ভারতের চেয়ে দেশের গার্মেন্ট অনেক বেশি দক্ষ। ফলে গত বছর প্রায় 8 বিলিয়ন ডলারের গার্মেন্ট পণ্য রফতানি করতে পেরেছে গার্মেন্ট মালিকরা। তিনি জানান, বিজিএমইএ ঘুষের বিরুদ্ধে জেহাদে নেমেছে। ঘুষ না দিলে কর্মকর্তারা ফাইলে সই করেন না। এ অসুবিধায় পোশাক মালিকদের বাধ্য হয়েই ঘুষ দিতে হয়। সময়মতো পোশাক রফতানি না করতে পারলে রফতানি আটকে যায়। ঘুষ সমস্যা, বিদু্যৎ সমস্যা, পোর্ট সমস্যা দূর করতে পারলে গার্মেন্ট রফতানি আরো বাড়বে। সম্পাদনা: সিডনী আহমেদ
দৈনিক আমাদের সময়ের সৌজন্যে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



