আরেক প্রেসিডেন্ট বুশ কি আসন্ন? সে প্রশ্নই উঠে আসে যখন গত বুধবার প্রেসিডেন্ট জর্জ বুশ জানান, তার ছোটভাই ফ্লোরিডার গর্ভনর জেব বুশ ভালো প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন। এমনকি জেব প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ব্যাপারে বুশের কাছে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। জর্জ বুশ এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন। সুতরাং জর্জ বুশের পর আরেক বুশের আগমন হলে ব্যাপারটিতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। খবর: এপি
জেব বুশ অবশ্য একদিক থেকে বর্তমান বুশের চে' এখনই এগিয়ে। সেটা হলো ভোটারদের সম্মতি। নিজ রাজ্য ফ্লোরিডায় জেবের কাজে 55 শতাংশ মার্কিনি সন'ষ্ট বলে এক জরিপে জানা যায়। অন্যদিকে, জর্জ বুশের জনপ্রিয়তার হার 30 এর ঘরে। যদিও জেব অনেকবার 2008 সালের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর কথা জানিয়েছেন। তবে এ ব্যাপারে যে তার পরিবার তাকে উৎসাহ দেবে না এমনটা ভাবাটা বোকামি। বাবা ও বড় ভাই যেখানে প্রেসিডেন্ট হয়েছিলেন, সেখানে ছোটভাই বাদ থাকবে কেন ?
পারিবারিক চাপটা বর্তমান প্রেসডিন্ট বুশের কথাতেই পরিষ্কার হয়ে যায়। ফ্লোরিডার সাংবাদিকদের বুশ জানান, তিনি ভাইকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তবে এ ব্যাপারে জেবের অনীহা সম্পর্কেও তিনি কিছুটা অবগত। তারপরও প্রেসিডেন্ট মনে করেন, তার ভাই ভালো প্রেসিডেন্ট হতে পারবেন। কারণ, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করেছেন জেব।
53 বছর বয়স্ক জেব বুশ এই জানুয়ারিতে ফ্লোরিডার গর্ভনর হিসেবে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করবেন। আর 2009 সালের জানুয়ারিতে বড় ভাই জর্জ বুশ শেষ করবেন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ। যেহেতু জর্জ বুশ তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না। সুতরাং জেবের জন্য এটি একটি বড় সুযোগ। কিন' গত বুধবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট বা সিনেটর কোনোটির জন্যই তিনি প্রার্থী হবেন না। তিনি শুধু একজন ভালো গর্ভনরই হতে চান। বড় ভাইয়ের আশাবাদ সম্পর্কে জেব বলেন, 'আমি প্রেসিডেন্টে মন্তব্যের সঙ্গে অমত করতে পারি না, কিন' আমি কি চাই তা আমিই জানি এবং মনে করি, গত ক'মাস ধরে আমি তা ভালোভাবেই তা বোঝাতে পেরেছি।
তবে শুধু জর্জ বুশই নন, অনেকের মতে জেব বুশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে। এ সম্পর্কে রিপাবলিকান রাজনৈতিক উপদেষ্টা রিচ গ্যালেন বলেন, জেব প্রেসিডেন্ট পদে দাঁড়ালে অনেকের চে' বেশি সুবিধা পাবেন। জেবের নিজেকে জনগণের সামনে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে না। তিনি এমনিতেই প্রতিষ্ঠিত। গ্যালেন উল্লেখ করেন, জেব ইতোমধ্যেই দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকায় হ্যারিকেন, অভিবাসন ইসুসহ গুরুত্বপূর্ণ ও স্পর্ষকাতর ইসু বেশ দক্ষতার সঙ্গে সামাল দেয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন।
জেবের বাবা, প্রাক্তন প্রেসিডেন্ট বুশও জানিয়েছিলেন, জেব যোগ্য প্রেসিডেন্ট হতে পারেন। সিএনএন টেলিভিশনের বিখ্যাত 'ল্যারি কিং লাইভ' অনুষ্ঠানে জেবকে তার বাবার এ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি 'না' সূচক ভঙ্গি দেখিয়ে দৃঢ় অনীহা প্রকাশ করেন। তারপরেও বংশের বাতিককে কতোদিন এড়িয়ে থাকতে পারেন জেব সেটিই এখন দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৬ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




