somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকরা রিপোর্টের পরিবর্তে উপন্যাস লেখেন

১৩ ই মে, ২০০৬ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলজিআরডিমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, থানার পুলিশ যখন কোনো রিপোর্টারকে সাহায্য না করে তখনই তারা রিপোর্ট না লিখে মনগড়া উপন্যাস লিখতে শুরু করেন। তাই দেশের কল্যাণার্থে দুপক্ষকেই দায়িত্ব সচেতন হওয়া উচিত। বাংলাদেশের সাংবাদিকদের ঝুঁকির ব্যাপারে তিনি বলেন, বিদেশে সাংবাদিকরা নিহত হয় যুদ্ধক্ষেত্রে আর আমাদের দেশের সাংবাদিকরা নিজ অফিস কক্ষে। যা কখনোই কাম্য নয়।
গতকাল জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)-এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্ট দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে যেকোনো রিপোর্টেরই ফলোআপ হওয়া উচিত। তহলে সরকার ও প্রশাসন দুই সবসময় সতর্ক থাকতে বাধ্য থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দেয়া রাষ্ট্র তথা সরকারের দায়িত্ব। আজ দেশে যতোটুকু গণতন্ত্র আছে তা গণমাধ্যম তথা সাংবাদিকদের কল্যাণেই। অথচ বর্তমান সরকার বারবার ব্যর্থ হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা দিতে। মতিন খসরু চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনার নিন্দা জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন।
ক্রাবের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্ন- এমপি, মহা পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, এসোসিয়েশনের সহ-সভাপতি মধুসুদন মণ্ডল, সিনিয়র সদস্য বশির আহমদ প্রমুখ। সভা পরিচালনা করেন আরিফুর রহমান। অনুষ্ঠান শেষে বিদায়ী এবং নতুন কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৬ সকাল ৮:১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×