somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্তর

২০ শে মে, ২০০৬ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন-01: অহী কত প্রকার ও কি কি? তাফহীমুল কুরআনের ভূমিকার আলোকে কুরআন অধ্যয়নের সমস্যা ও সমাধানের পথ লিখুন। উত্তরঃ অহী দু'প্রকার। যথা ঃ ক. অহীয়ে মাতলু (প্রকাশ্য অহী) ঃ যা জিব্রাইল (আ:) এর মাধ্যমে সরাসরি নবী পাক (স:) এর উপর নাযিল হয়েছে। খ. অহীয়ে গায়রে মাতলু (অপ্রকাশ্য অহী) ঃ যা স্বপ্নযোগে বা অন্যান্য মাধ্যমে জিব্রাইল (আ:) ছাড়াই নাযিল হয়েছে। কুরআন অধ্যয়নের সমস্যা সমূহ ঃ ক. কুরআন শরীফকে অন্যান্য সাধারণ গ্রন্থের ন্যায় মনে করা। খ. কুরআনের আলোচনা ক্রমানুসারে বা ধারাবাহিকভাবে না হওয়া। গ. গতানুগতিক গ্রন্থের ন্যায় বিষয়বস্তুর ক্রমবিন্যাস না থাকা। ঘ. আলোচনার বিষয়বস্তু বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন শব্দের মোড়কে পুনর্ব্যক্ত হওয়া। ঙ. বিষয়বস্তু গুলো অধ্যায় ও অনুচ্ছেদে বিভক্ত না থাকা। চ. বিষয়বস্তুর উদ্দেশ্য ল্য মূল বক্তব্য ও দাবী এবং কেন্দ্রিয় আলোচ্য বিষয় সম্পর্কে অজ্ঞতা। ছ. কুরআনের পরিভাষা ও বিশেষ বিশ্লেষণ রীতি সম্পর্কে ওয়াকিফহাল না থাকা । জ. কুরআনের বাক্য ও বক্তব্যগুলোর পটভূমি সম্পর্কে অনভিজ্ঞতা। ঝ. কুরআনের উপস্থাপক হযরত মুহাম্মদ (স:) এর জীবনী না জানা। ঞ. বর্ণনা পদ্ধতি অভিনব, বিষয় ও শব্দচয়ন সম্পুর্ণ ভিন্ন এবং একটি বিষয়ের পর আর একটি বিষয়ের আকস্মিক অবতারণা। কুরআন অধ্যয়নের সমস্যার সমাধানঃ মহাগ্রন্থ আল কুরআনকে সঠিকভাবে বুঝে অধ্যয়ন করার েেত্র আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই তা থেকে উত্তরণের জন্য সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (র.) তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফহীমুল কুরআনের ভূমিকায় নিন্মোক্ত পথ বাতলিয়েছেন। যেমনঃ ক. পুর্ব প্রতিষ্ঠিত সকল ধারণা বা কল্পনা হতে মনকে মুক্ত করে নিরপে মন নিয়ে অধ্যয়ন শুরু করা । খ. পাঠককে সর্বপ্রথম কুরআনের মূল বিষয়ের সাথে পরিচিত হতে হবে। মূল বিষয়গুলো_
*বিশ্বজাহানের প্রভু, সৃষ্টিকতর্া, মালিক ও একচ্ছত্র শাসক সর্বশক্তিমান আল্লাহ মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসেবে।
*মানুষকে এই প্রতিনিধিত্ত্বের পদ দিয়ে মনের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন- আল্লাহ তোমার মালিক, তার আনুগত্য করলে জান্নাত, নাফরমানি করলে জাহান্নাম।
*আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে ভালমন্দ কাজ করার এখতিয়ার দিয়েছেন।
খ. কুরআনের বিষয়বস্তু সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা।
গ. কুরআনের বাক্য বক্তব্য নাযিলের কার্যকারণ সম্পর্কে অবগত হওয়া।
ঘ. কুরআনের ব্যবহৃত পারিভাষিক শব্দ সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা।
ঙ. কুরআনের জীবন্ত মডেল রাসূল (স:) এর পূর্নাঙ্গ জীবনী জানা।
চ. প্রকৃত ও জাজ্জ্বল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এই কথাই কুরআনের মূল বিষয়বস্তু এই সত্য অনুধাবন করে কুরআন অধ্যয়ন করা।
ছ. মানুষকে সঠিক দৃষ্টি ভঙ্গী ও কর্মনীতি অবলম্বনের আহবান জানানো এবং আল্লাহর হেদায়তকে দ্ব্যর্থহীনভাবে পেশ করাই এর চূড়ান্ত ল্য ও বক্তব্য এ সত্যটি উপলব্ধি করে অধ্যয়ন করা।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৬ বিকাল ৫:৩৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×