উচ্ছল মানুষের উপস্থিতিতে আমাদের সমুদ্র উপকূলকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আয়োজিত মানব বন্ধনটি হয়েছিল শৃঙ্খল এবং সুন্দর।
আই ইউ বি, নর্থ সাউথ ইউনিভর্াসিটি, ব্যাক ইউনিভর্াসিটি, ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের স্কাউটস, প্রথম আলো বন্ধু সভার ঢাকার বন্ধুরা সহ আর অনেকে অংশ গ্রহন করেছিলেন এই ছোট্ট অনুষ্ঠান টিতে।
শুরুর বছরের শুরু প্রগ্রামটি খারাপ হয়নি, নিজের টাকার স্বেচ্ছাদানে ময়লা টোকানর কাজে উৎসাহী মানুষের অভাব কোন কালই আমাদের দেশে ছিলনা, কর্াযত কাজের মানুষের অভাব অনেক।
এবার আমাদের যাত্রা হলো কক্সবাজারে। এই শুক্রবার 22 সেপ্টেম্বর আমরা সারা দিন থাকবো সৈকতে। তবে আমরা সৈকত উদ্ধার করতে পারবো না। আমরা চেষ্টা করব আমাদের মত করে এগিয়ে আসতে। একাজে খানিকটা টাকা আর কষ্ট আছে তবে আনন্দ ও আছে।
পার্থক্য বোধ করি ধরা পরবে আজ কিংবা কাল তবে পরতে বাধ্য।
চলে আসুন আমাদের সাথে, এক সাথে সৈকতের প্রতি ভালবাসা নিয়ে।
"সামহয়্যার" সামহাউ পাওয়া যাওয়াতে দারুন হয়েছে। ভালবাসা রইল। আর ছোট্ট করে বলে রাখি কেউ একজন, যাকে প্রথম দেখাতে মনে হয়েছিল কন্ডলিৎসা রাইস। আমাদের সে, নামটা জানি না, তবে দারুন সুন্দর।
চলে আসুন সবাই।
22 সেপ্টেম্বর 2006!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

