আমাদের সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদের ২৭ নং ধারায় বলা আছে যে, “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান”। আসলেই কি তাই? রাষ্ট এবং সরাকার তা কি মান্য করে? আমার মনে হয় তা করে না। আজ প্রায় ৭১ দিন হতে চলল দেশ জুড়ে চলছে বিএনপি ঘোষিত অবরোধ এবং হরতাল। এর কোন পরিত্রানের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এটা গেল একটা দিক। আর একটা দিক দেশের আইন। দূর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়াতে গ্রেফতারী পরোওয়ানা জারী করা হয়েছে প্রায় ২ সপ্তাহ আগে। পূরানো ঢাকার আদালত পাড়া থেকে গুলশান পর্যন্ত সেই পরোওয়ানা এখনো এসে পৌছায়নি।সরকার প্রধান বার বার হুমকি দিচ্ছেন যে যখনি তা গুলশান থানায় পৌছাবে তখনি তা কার্যকারী করা হবে। এখানে অন্য কোন সাধারণ নাগরিক এর বেলায় যদি তা ঘটত তখন কি গ্রেফতারী পরোওয়ানার পাখা গজাতো। দ্রুত তা সংশ্লিষ্ট থানায় পৌছে যেত বা অতীতে গেয়েছে। তাই প্রমানিত যে সংবিধান অনুযায়ী আইন সকলের জন্য সমান নয়। আগেও এঘটনা ঘটেছে। ১/১১ পর দেু নেত্রীকে গ্রেফতার এর পর জেল খানায় না নিয়ে সংসদ ভবন এলাকার বাসায় রাখা হয়েছিল। শুধু মাত্র বিচারপতি শাহবুদ্দিন যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এরশাদকে সংবিধান অনুযায়ী পূরানো ঢাকার কেন্দ্রীয় কারাগরে থাকতে হয়েছিল। পরে গণতান্ত্রিক সরকার আসার পর তাকে জামাই আদার করে সংসদ এলাকার এক বাড়ীতে রাখা হয়েছিল।তাই সংবিধান ২৭ নং ধারা কোন মতেই সকল নাগরিক এর জন্য সমান নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





