স্বাধীনতার ঘোষকঃ
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিতে প্রবীন মানুষগুলি বীর মুক্তিযোদ্ধা। এনারা ১৯৭১ সালে ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ২৫ রাত ১০ টার পর পাকিস্তানি বাহিনী আধুনিক অস্ত্র নিয়ে প্রথমে রাজারবাগ এবং পিলখানায় বাঙ্গালী পুলিশ এবং ইপিআর উপর ঝাপিয়ে পড়ে। এনারা সাধ্যমত প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আধুনিক অস্ত্রের বিপরিতে থ্রি নট থ্রি দিয়ে যুদ্ধ করে না পেরে পিছু হটে যান। ঐ রাতে পাকিস্তানি বাহিনী প্রায় ১৫০ পুলিশকে রাজারবাগে হত্যা করে। আচ্ছা কেউ কি বলতে পারেন যে এনারা কার স্বাধীনতা ঘোষনায় ঐ রাতে পাকিস্তানী বাহিনীকে প্রতিরোধ করেছিলেন? বাস্তবতা হল এনারা কারোর ঘোষনার জন্য অপেক্ষা করেননি। বঙ্গবন্ধুর ৭ মার্চ এর দিক নির্দেশনা অনুযায়ী দেশকে স্বাধীন করার প্রত্যয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। কারো কোন ঘোষনার জন্য ওনার অপেক্ষা করেন নি বা তার সময়ও ছিল না।
সংবিধানের প্রস্তাবনার প্রথম প্যারাতে এনাদেরকে স্বাধীনতার ঘোষক বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে সংবিধান ১৯৭৩ সালে বঙ্গবন্ধু নেতৃত্বে তৎকালিন সংসদ পাস করেছিল। এবং প্রস্তাবনার দুই পাসে তৎকালিন প্রায় সকল সংসদ সদস্য স্বাক্ষর করেছিলেন। এর প্রথম স্বাক্ষরটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর। সংবিধান অনুযায়ী এই সকল বীর মুক্তিযোদ্ধার হল স্বাধীনতার ঘোষক। এই সকল বীর যোদ্ধাদের আমার স্বশ্রদ্ধ সালাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন