শ্রাবনের মেঘগুলো জ়ড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
শ্রাবনের মেঘগুলো জ়ড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবি
বাগান বিলাসী হেনা দুলেছে ||
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের দল কেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে ||
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ||
শ্রাবনের মেঘগুলো জ়ড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে ||
শ্রাবনের মেঘগুলো জ়ড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে ||

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


