হাঁপানি নিরাময়ে ভারতের দক্ষিণী শহর হায়দ্রাবাদের গৌড় পরিবারের বিতর্কিত মৎস্য থেরাপি নিতে প্রতি বছর লাখ লাখ হাঁপানি রোগীর ভিড় হয়। বছরে শুধু একবারই এই চিকিৎসা দেয়া হয় বর্ষা আসার ঠিক আগে। বাথিনি মৃগশিরা নামে গৌড় পরিবারের ১৬০ বছরের প্রাচীন চিকিৎসা হাঁপানি রোগে অব্যর্থ, এমনটাই দাবি ওই পরিবারের। চিকিৎসার নাম বাথিনি মৎস্য থেরাপি। এতে দুই থেকে আড়াই ইঞ্চি মাপের ছোট্ট একটা মৌরালা বা সার্ডিন জাতীয় মাছ ঔষধি গুণযুক্ত বিশেষ গাছগাছড়া দিয়ে বানানো হলদেটে রঙের পেস্ট বা লেই দিয়ে মুড়ে রোগীকে গিলিয়ে মুখ বন্ধ করে দেয়া হয়। মাছের উপরিভাগ যেহেতু পিচ্ছিল থাকে তাই গিলতে অসুবিধা হয় না। গেলানোর কাজটা করেন পরিবারের কিছু লোক এবং কিছু স্বেচ্ছাসেবী। কীভাবে এই থেরাপি কাজ করে? ওই পরিবারের মতে, বিশেষ ভেষজ ওষুধ মাখানো ওই জ্যান্ত মাছ গলা দিয়ে নামার সময় পাখনা এবং পুচ্ছ নাড়াতে থাকে, তাতে গলার ভেতরের জমা শ্লেষ পরিষ্কার হয়ে যায়। হাঁপানির উপশম হয়। ওষুধ প্রয়োগের তিন ঘণ্টা আগে এবং তিন ঘণ্টা পর পর্যন্ত পেট একেবারে খালি রাখতে হয়। জল পর্যন্ত খাওয়া চলবে না। তারপর ৪৫ দিন নির্দিষ্ট আহার গ্রহণ করতে হবে। এই ভেষজ ওষুধের ফর্মুলা ওই পরিবারের কয়েকজন সদস্য ছাড়া বাইরের আর কেউ আজ পর্যন্ত জানে না বা জানানো হয় নাÑ পাছে বাণিজ্যিকভাবে অন্য কেউ এই থেরাপি শুরু করে গৌড় পরিবারের নামে। মৎস্য থেরাপিতে অনেকে ভালো যে হয়েছেন, সেটাও মিথ্যা নয়। পরিবারের মতে, ওই ভেষজ ওষুধের ফর্মুলা গোপন রাখা হয়। জনৈক সাধু পরিবারের বৃদ্ধ প্রপিতামহকে এর ফর্মুলা দিয়ে বলেছিলেন, অন্য কাউকে যেন তা জানানো না হয়। পরিবারের বাইরে অন্য কেউ জানলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। চিকিৎসায় কাজ হবে না। ভেষজ ফর্মুলা গৌড় পরিবারের এক প্রজš§ থেকে বাহিত হয়ে চলেছে পরের প্রজšে§। এই মৎস্য থেরাপি দেয়া হয় বিনা পয়সায়। শুধু অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ শহর ছাড়া অন্য কোথাও এই চিকিৎসা দেয়া বারণ। দেয়ার নির্দিষ্ট দিন ধার্য করা হয় জ্যোতিষ শাস্ত্রমতে। সেটা পড়ে বর্ষা আসার ঠিক আগে, জুন মাস নাগাদ। গৌড় পরিবারের দাবি, কোন হাঁপানি রোগী যদি মৎস্য থেরাপির নিয়মবিধি ঠিকমতো পালন করেন, তাহলে তার হাঁপানি ১০০ শতাংশ নিরাময়ের গ্যারান্টি দেয়া হয়। ভেষজ ওষুধের ফর্মুলা গোপন রাখার রহস্য নিয়ে কয়েকটি সংগঠন, বিজ্ঞানী এবং মেডিকেল কাউন্সিল আদালতে যায়। তাদের অভিযোগ, ভেষজ ওষুধের নামে যা দেয়া হয়, তার মধ্যে থাকতে পারে স্টেরয়েড, ভারি ধাতু কণা এবং পারদজাতীয় উপাদান। কাজেই তা পরীক্ষা করে দেখা দরকার। আদালতের নির্দেশে ভেষজ উপাদান পরীক্ষা করা হয় এবং তাতে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট রায় দেন, ওই ভেষজে ক্ষতিকারক উপাদান যেমন পাওয়া যায়নি, তেমনি ঔষধিগুণও পাওয়া যায়নি।
jugantor
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।