‘‘ব্যথার ওষুধটা যখন শেষ হয়ে গেল, রোগী তখন যন্ত্রণায় কাতরাতে শুরু করলেন৷ কিন্তু সেলারের ধূসর আলোতেই আমরা অপারেশন চালিয়ে যেতে লাগলাম৷'' নীচুস্বরে বললেন ডা.ওমর৷ ‘‘আমাদের কোনো উপায় ছিল না৷ নয়তো মানুষটি রক্তপাত হতে হতেই মারা যেতো৷ গ্রেনেডের টুকরা লেগে তার পেট ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল৷'' সিরিয়া থেকে জার্মানিতে ফিরে আসার অনেক দিন পরও এই দুঃস্বপ্ন কাটেনি ডা. ওমরের৷
জীবনের ঝুঁকি নিয়ে চিকিত্সা সেবাঃ
তাঁর আসল নাম অবশ্য ওমর নয়৷ সিরীয় এই চিকিত্সক জার্মানির একটি ক্লিনিকে কাজ করেন৷ মা বাবা ভাই বোন রয়েছেন সিরিয়ার আলেপ্পো শহরে৷ তাদের কোনো বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় নিজের নামটি গোপন রাখতে চান তিনি৷
ফেসবুকে সিরিয়ার উত্তরে পাহাড়ি অঞ্চলের এক গ্রামে অপারেশনের জন্য একজন অভিজ্ঞ শৈল্যচিকিৎসক খোঁজা হচ্ছিল হন্যে হয়ে৷ আর সেই ডাকে সাড়া দিয়ে এক শীতের রাতে তুরস্কের সীমানা পার হয়ে সিরিয়া ঢুকে পড়েন ওমর৷ তাঁকে সাহায্য করেছেন জার্মানি ও ফ্রান্সে বসবাসকারী সিরীয় ডাক্তাররা৷ যাঁরা একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন৷ সবাই মিলে ওষুধপত্র ও ডাক্তারি যন্ত্রপাতি সংগ্রহ করে শত বিপদ সত্ত্বেও সীমানা পার হয়ে সিরিয়ায় পৌঁছে দিচ্ছেন৷
dw.de
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




