somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনুন BBC Bangla এর বিশেষ প্রতিবেদনঃ চল্লিশে বাংলাদেশ পর্ব(১-৩০)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছরে ৪০ টি স্মরণীয় ঘটনার প্রত্যক্ষদর্শীদের কথা নিয়ে বিবিসি বাংলার বিশেষ আয়োজন।
১ম পর্বঃ


২৬শে মার্চ ১৯৭১ সাল। পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ার পর তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে বাঙালিরা। সূচনা হয় স্বাধীনতা যুদ্ধের। কিন্তু কী ঘটেছিল সেদিন? কীভাবে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ? প্রতক্ষ্যদর্শীর জবানীতে সেই কথা শুনুন প্রথম পর্বে।
Click This Link

২য় পর্বঃমুজিব নগর সরকার গঠন


১৭ই এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুক্তাঞ্চলে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভা। সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা-
Click This Link

৩য় পর্বঃ বিজয় দিবস


১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমপর্ণ করলো মিত্রবাহিনীর কাছে। সেই বিশেষ দিনটি স্মরণ করলেন প্রত্যক্ষদর্শীরা।
Click This Link

চতুর্থ পর্বঃশেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন‌


১০ই জানুয়ারি ১৯৭২ সাল। পাকিস্তানে কারাবন্দী দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন শেখ মুজিবুর রহমান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে দিনের চিত্র।
Click This Link

৫ম পর্বঃভারতের সামরিক বাহিনীর বিদায়


১২ই মার্চ, ১৯৭২। সদ্য স্বাধীন বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে ভারতের সামরিক বাহিনী। প্রতক্ষ্যদর্শীদের জবানীতে সেই ঘটনার বিবরণ।
Click This Link

৬ষ্ঠ পর্বঃভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি


১৯৭২ সালে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন যারা, তাদের মুখে সে সময়ের বিবরণ।
Click This Link

৭ম পর্বঃবিদ্রোহী কবির আগমন


বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় ২৪শে মার্চ ১৯৭২। সেসময়কার উচ্ছ্বাস প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।
Click This Link

৮ম পর্বঃবাংলাদেশের নতুন সংবিধান


৪ঠা নভেম্বর, ১৯৭২, বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল। শুনুন এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের মুখে সংবিধান রচনার কাহিনী।
Click This Link

৯ম পর্বঃওআইসি-তে বাংলাদেশের যোগদান


১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ওআইসি-র সদস্যপদ পায় বাংলাদেশ। সেই সদস্যপদ প্রাপ্তির পথ কেমন ছিল? শুনুন সে কথা।
Click This Link

১০ম পর্বঃ১৯৭৪ সালের দুর্ভিক্ষ


স্বাধীনতার মাত্র দুবছর পরেই নতুন বাংলাদেশে হানা দিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ, কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে অথবা অনাহারজনিত অসুখে ভুগে মারা গিয়েছিলেন।
Click This Link

১১তম পর্বঃজাতিসংঘে বাংলাদেশ
১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মত উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। সেই ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ দুই সাক্ষী।
Click This Link

১২তম পর্বঃসংবিধানের চতুর্থ সংশোধনী
১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়।
Click This Link

১৩তম পর্বঃশেখ মুজিব হত্যা
১৫ই অগাস্ট ১৯৭৫- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের কথা।
Click This Link

চতুর্দশ তম পর্বঃজেলখানায় হত্যাকান্ড
১৯৭৫ সালের ৩রা নভেম্বর। স্বাধীনতা সংগ্রামের শীর্ষস্থানীয় চার নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করে।সেই ঘটনার সাক্ষ্য।
Click This Link

১৫ তম পর্বঃ৭ই নভেম্বরের অভ্যুত্থান
বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সশস্ত্র বাহিনীতে এক অভ্যুত্থান। এরপরই সূচনা হয় পাল্টা আরেকটি অভ্যুত্থানের।
Click This Link

১৬ তম পর্বঃবাংলাদেশে মুষ্টিযোদ্ধা মহম্মদ আলি
ফেব্রুয়ারি ১৯৭৮। বাংলাদেশে পাঁচদিনের এক ঐতিহাসিক সফরে বিশ্ববরেণ্য মুষ্টিযোদ্ধা মহম্মদ আলিকে নিয়ে আয়োজিত হয়েছিল এক প্রদর্শনী ম্যাচ।
Click This Link

১৭ তম পর্বঃজিয়া হত্যা
১৯৮১ সালের ৩০শে মে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সেনা অভ্যুত্থানে নিহত হন। ইতিহাসের সেই বিয়োগান্তক ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ।
Click This Link

১৮ তম পর্বঃজেনারেল এরশাদের ক্ষমতাগ্রহণ
২৪শে মার্চ ১৯৮২ সাল। সামরিক আইন জারি করে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে গ্রহণ করলেন রাষ্ট্রপতির ক্ষমতা।
Click This Link

১৯ তম পর্বঃগ্রামীন ব্যাংক প্রতিষ্ঠা
১৯৮৩ সালের ২রা অক্টোবর। ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। কিন্তু এর ভিত্তি রচিত হয়েছিলো ১৯৭৬ সালে, চট্টগ্রামের জোবরা গ্রামে।
Click This Link

২০ তম পর্বঃঅমর একুশে বইমেলা
বাংলাদেশে ১৯৭২-এর ফেব্রুয়ারিতে ঘরোয়া পরিসরে কয়েকদিনের এক মেলার আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল অমর একুশে বইমেলার প্রথম যাত্রা।
Click This Link

২১ তম পর্বঃ ইসলাম রাষ্ট্রধর্ম হল
৭ই জুন ১৯৮৮। বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী পাশ হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের স্বীকৃতি।
Click This Link

২২ তম পর্বঃশারমিন রীমা হত্যা
৮ই এপ্রিল ১৯৮৯। খ্যাতনামা ডাক্তার বাবা-মা'র ব্যবসায়ী ছেলে মুনির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী শারমিন রীমাকে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার স্মৃতিচারণ।
Click This Link

২৩ তম পর্বঃএরশাদের পতন
১৯৯০ সালের ডিসেম্বরে ব্যাপক গণ আন্দোলনের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ।
Click This Link

২৪ তম পর্বঃবাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
১৯৯১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির জয়লাভের পর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া।
Click This Link

২৫ তম পর্বঃ১৯৯১-এর বিধ্বংসী ঘূর্ণিঝড়
১৯৯১ সালে হারিকেনের শক্তিসম্পন্ন ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছিল চট্ট্রগ্রাম ও কক্সবাজার উপকূল, মারা গিয়েছিলেন প্রায় দেড় লক্ষ মানুষ।
Click This Link

২৬ তম পর্বঃবাংলাদেশে মোবাইল প্রযুক্তি
নব্বইয়ের দশকে বাংলাদেশে টেলি যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসে তিনটি প্রতিষ্ঠানের মোবাইল ফোনের লাইসেন্স পাওয়ার মাধ্যমে।
Click This Link

২৭ তম পর্বঃবাকের ভাইয়ের ফাঁসি
১৯৯৩-এর ২১ সেপ্টেম্বর ধারাবাহিক টিভি নাটকের প্রধান চরিত্র মাস্তান বাকের ভাইয়ের ফাঁসির আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন নাটক পাগল মানুষ।
Click This Link

২৮ তম পর্বঃতত্ত্বাবধায়ক সরকার বিল পাশ
১৫ই ফেব্রুয়ারি ১৯৯৬ - অনেকটা একদলীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের প্রথম অধিবেশনে পাশ হয় তত্ত্বাবধায়ক সরকার বিল।
Click This Link

২৯ তম পর্বঃসুপারস্টার সালমান শাহ'র মৃত্যু
৬ই সেপ্টেম্বর ১৯৯৬ - নব্বই দশকের ঢাকা চলচ্চিত্রের সুপারস্টার সালমান শাহ'র রহস্যজনক অকালমৃত্যু তার তরুণ ভক্তসমাজে নজিরবিহীন আলোড়ন তুলেছিল।
Click This Link

৩০ তম পর্বঃপার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর
পার্বত্য চট্টগ্রামে দুদশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ১৯৯৭ সালে জনসংহতি সমিতির শান্তি চুক্তিতে সই করে সরকার, সেই ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ।
Click This Link


সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×