somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে তোমরা মাফ করে দিও

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমাকে তোমরা মাফ করে দিও। আমার জন্য তোমরা কত অপমানিত হয়েছ। আমার জন্য তোমরা হয়তো কারও সামনে উঁচু নজরে কথা বলতে পারবে না। তাই আমার পাপের শাস্তি আমি নিজেই নিজের হাতে দিলাম। তোমরা সবাই আমাকে মাপ করে দিও।”
রাজধানীর দক্ষিণ মান্দার সিটি কলোনির রিকশাচালক মোঃ আলমগীর মেয়ের লিখে যাওয়া চিঠি টা পড়তে পড়তে কান্নায় ভেঙ্গে পড়লেন। আলমগীরের সপ্তম শ্রেণী পড়-য়া মেয়ে প্রেমিক মালেকের হাত ধরে পালিয়ে গিয়েছিল। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তারা বিয়ে করতে না পেরে ফিরে এসেছিল। কিন্তু এই সমাজ তা মানতে পারেনি। তথাকথিত সমাজপতিরা সালিশে প্রেমিক মালেকের ৩০ হাজার টাকা জরিমানা করে। কিন্তু এই লজ্জা মেয়েটি মানতে পারেনি। গলায় ওড়না জরিয়ে লজ্জা নিবারণের পথ হিসেবে বেছে নিয়েছে আত্মহত্যাকে।
বখাটেদের উৎপাতে একই পথ বেছে নিয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী জেসমিন নাহার সুমি।
আত্মহত্যার ঘটনা আমাদের দেশে কোন বিক্ষিপ্ত ঘটনা নয়। প্রতিনিয়তই আমাদের সমাজে ঘটে চলেছে এই রকম অজস্র ঘটনা। আজকাল সংবাদপত্রে চোখ বুলালে প্রায়ই দেখা যায় কোনো অভিমানী নারীর আত্মহননের খবর। লজ্জা নিবারণের পথ হিসেবে নারীরা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। আর প্রতিটি আত্মহত্যার পিছনেই খুঁজে পাওয়া যাচ্ছে প্রায় একই ধরণের ঘটনা। কেও যৌন হয়রানীর শিকার হয়ে, কেও প্রেমে ব্যর্থ হয়ে, কেও বখাটেদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে, কেও দাম্পত্য অশান্তির কারণে, কেও বা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে। নারীদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে আমাদের চলমান সমাজ ব্যবস্থা। জন্মের পর থেকে নারীকে “লজ্জা নারীর ভূষণ” কথাটা শিখানো হয়েছে কিন্তু প্রতিবাদের ভাষা শিখানো হয়নি। নারীকে মানসিক ভাবে দুর্বল করে রেখেছে আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। তাইতো নারী লজ্জা নিবারণের জন্য বেছে নিচ্ছে আত্মহননের পথ। একজন নারী যখন কোন বিকৃত লালসার স্বীকার হয়ে মানসিক ভাবে ভেঙ্গে পরে তখন তার পাশে সহানুভূতি নিয়ে দাঁড়ানো প্রয়োজন। কিন্তু আমাদের সমাজ তার উল্টো পথে হাঁটছে। সহানুভূতির পরিবর্তে ধিক্কার আর ঘৃণার চোখে দেখা হয় তাকে। বাধ্য হয় নারী আত্মহননের পথ বেছে নিতে।
ত্যাগের মহিমায় ভাস্বর যে নারীর অতীত, যে নারী কে অর্ধাঙ্গী বলা হয়ে থাকে সে নারী আজ পরিবেশের সামান্য প্রতিকূলতায় আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমাদের নষ্ট সমাজ ও বিকৃত পরিবেশটাকে এজন্য ধিক্কার জানাই। নারীদের প্রতিবাদী করে গড়ে তুলতে না পারলে এই পথ থেকে তাদের ফিরানো সম্ভব নয়। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থাকে পাল্টে দিতে না পারি তবে সুমি, সেঁজুতি দের কোন দিনই ফিরানো যাবে না।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×