somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনগণের চাওয়া-পাওয়া বনাম আমাদের রাজনীতি

০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দেশের বড় দুই দলের দূরত্ব। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে দুই দল দুই মেরুতে অবস্থান করছে।
পদ্মা সেতু র্দূর্নীতি, দশের সামগ্রিক অর্থনৈতিক লাজুক অবস্থা, আইন শৃংখলার অবনতি, দ্রব্যমূল্যর উর্দ্ধগতি, শেয়ার বাজার কেলেংকারী, সাংবাদিক দম্পত্তি হত্যা, সীমান্তে বাংলাদেশী হত্যাকান্ড, মহাজোটে অনৈক্যর শুর এবং সর্বশেষ হলমার্ক কেলেংকারী নিয়ে আ’লীগ সরকার ক্রান্তি কাল অতিক্রম করছে। সরকারের মেয়াদ যত কমছে দিন দিন ততই চাপের মুখে পরছে মহাজোট সরকার।
অর্থনীতিবিদদের মতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রন মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও তা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যর উর্দ্ধগতিতে নিম্নবৃত্ত মানুষ সরকারের প্রতি রিতীমত বিরক্ত।
পদ্মা সেতু নিয়ে সুদীর্ঘ নাটকীয়তা, শেয়ার বাজার কেলেংকারীর কারনে লাখ লাখ বিনিয়োগকারী পথে বসেছে। সূচকের পতনের সাথে সাথে শেয়ার বাজারে বিক্ষোভ এখন নিয়মিত সংবাদে পরিনত হয়েছে। লাখ লাখ বিনিয়োগকারীদের যারা সর্বশান্ত করেছে সরকার তাদের বিরুদ্ধে কার্যত কোন ব্যবস্থা নিতে পারেনি অথবা ইচ্ছে করে নেয়নি। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের কাছে সরকার এখন চক্ষুশূলে পরিনত হয়েছে।
দিন দিন সরকার একা হয়ে পরছে। মহাজোটের শরিক দলগুলো আ’লীগ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। প্রকাশ্যে তারা আ’লীগের সমালোচনা করে যাচ্ছে। ক্ষমতার অংশীদারিত্বের জন্য শরিক দলগুলো এখনও মহাজোটের সাথে তাল মিলিয়ে চললেও সময় মত তারা মহাজোট ছেড়ে দিবেন বলে শোনা যাচ্ছে। সামনে সরকারের দু:সময় শরিক দলগুলোকে পাশে না পাওয়ার সম্ভাবনা দিন দিন পরিস্কার হয়ে উঠছে। আ’লীগ কে বাদ দিয়ে মহাজোটের অন্য দলগুলোর বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। সর্বশেষ মন্ত্রী পরিষদ পূর্নগঠন মহাজোট ধরে রাখার একটা অংশ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সাম্প্রতি সময়ের বেশ কিছু আলোচিত হত্যাকান্ড দেশের আইন শৃংখলা পরিস্থিতি কে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (সাহারা খাতুন) দেশের আইন শৃংখলা অতিতের যে কোন সময়ের চেয়ে ভালো বললেও বাস্তবে তার প্রতিফলন দেখাতে পারেনি। সাংবাদিক দম্পত্তি সাগর- রুনি হত্যান্ড নিয়ে পুলিশের ভুমিকায় দেশ বাসী আইন শৃংখলা বাহিনীর সামর্থ নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। সাগর-রুনি হত্যাকান্ড নিয়ে ফেসবুকে অপপ্রচার কারীদের গোয়েন্দারা দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করতে পারলেও হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি সৌদী কুটনৈতিক হত্যার ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর সাথে নতুন করে যোগ হয়েছে গুম। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ কিছু গুমের ঘটনায় আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনার ঝড় লক্ষ্য করা গেছে। দিন দিন দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। পুলিশ বাহীনি আইন শৃংখলা রক্ষা বাদ দিয়ে বিরোধী দলের কর্মসূচী ঠেকাতেই বেশী ব্যস্ত সময় কাটাচ্ছে। আইন শৃংখলার অবনতির কারনেই সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন করার মুল কারন বলে মনে করছে বিশ্লেষকরা।
একের পর এক সীমান্তে বাংলাদেশী হত্যাকান্ডের ঘটনা ঘটলেও এ ব্যপারে সরকার তেমন কোন উদ্যোগ গ্রহন করতে পারেনি। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ শুধু আশ্বাসের মধেই সিমাবদ্ধ রয়েছে। দিনের পর দিন ফেলানিদের রক্তে লাল হচ্ছে সীমান্তের কাঁটাতার। বাংলাদেশ- ভারত সীমান্তে বাংলাদেশী হত্যাকান্ডের প্রতিবাদ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে সারা ফেললেও সরকারের জোরালো কোন উদ্যোগ চোখে পরেনি। উল্টো "সীমান্ত হত্যাকান্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয়" আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের এ ধরনের মন্তব্য মানুষকে হতাশায় ডুবিয়েছে।
তত্তাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনার নিয়ে দেশের রাজনীতি যে দিন দিন প্রকট আকার ধারণ করছে তা ষ্পষ্ট। দুই দল তাদের নিজ নিজ অবস্থান থেকে সরে এসে গ্রহণযাগ্য সমাধানে না পৌঁছতে পারলে দেশে ভয়াবহ পরিস্থিতির আভির্বাব নিশ্চিত। আরও একটা ১/১১ এর আশংকা করছে কেও কেও। বড় দুই দলের কাছে গ্রহনযোগ্য কোন সমাধানে না আসা গেলে দেশে আবারও যে ১/১১ পরিস্থিতি সৃষ্টি হবে না তা বলা দুস্কর। ১/১১ থেকে যদি আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিতে না পারে তবে তা হবে দূর্ভাগ্য জনক।
সংসদের প্রধান বিরোধী দল বিএনপি দ্বায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। জনগণের ভোটে নির্বাচিত হলেও তাদের সংসদে জনগণের কথা বলার আগ্রহ দেখা যায়নি। অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলীয় নেত্রীর বাড়ি রক্ষা এবং জিয়া পূত্রদয়ের মামলা থেকে অব্যাহতির দাবীতে তারা যে ভাবে সোচ্চার ছিল তেল, গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন দ্রব্যমূল্যর মূল্য বৃদ্ধিতে বিএনপিকে সে ভাবে সোচ্চার হতে দেখা যায়নি। এ থেকে স্পষ্ট যে, তারা মুখে যাই বলুক না কেন বিএনপির আন্দোলন মূলত ব্যক্তি কেন্দ্রিক।
বিএনপি তাদের সর্ব শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে এ সমাবেশ থেকে সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তোলার। বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব খুবই কম। 'নিজের খেয়ে বনের মোষ তারানো' মানুষ এখন আর পছন্দ করে না। আব্দুল জলিলের ডেড লাইনের মত বিএনপি ও ১২ মার্চ একটি ব্যর্থ প্রচেষ্টা মঞ্চস্থ করেছে । বিরোধী দল বার বার সরকার পতনের আন্দোলনের ডাক দিলেও আন্দোলনে সফলতার ছোয়া লাগেনি। আন্দোলন নিয়ে কেন্দ্রিয় নেতাদের মধ্যেই দ্বিধা দ্বন্দ কাজ করেছে।
বিগত চার দলীয় জোটের ভয়াবহ দূর্নীতি আর দু:শাসনের কবল থেকে দেশকে বাঁচতে আ’লীগের কোন বিকল্প ছিল না বলেই জনগণ তাদের পক্ষে গণরায় দিয়েছে। বিশেষ ভবনের আর্শিবাদে যারা দেশকে লুট পাটের আখরায় পরিনত করেছিল জনগণ তাদের ভোটের মধ্যে দিয়ে প্রতিহত করেছে। দূর্নীতির বর পূত্রদের করুন পরিনতি এখন দেশবাসীর কাছে পরিস্কার।
দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছে আ’লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। মুক্তিযুদ্ধের নেতৃত্ত্বদানকারী এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে আ’লীগের কাছে জনগনের চাওয়া সব সময় একটু বেশী। জনগনের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার মাশুল আ’লীগকেই বহন করতে হবে। বাংলাদেশের জনগণ সব সময় ভেবে চিন্তেই যে তাদের ভোটের অধিকার প্রয়োগ করে তা অতিতের নির্বাচন গুলোর দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। জনগণ তার প্রতিদান কতটুকো পেয়েছে তার বিচার জনগণই করবে।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×