বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্যা অবহেলিত, দ্বারিদ্র, বঞ্চিত মানুষ আছে যারা স্বাধীনতা - পরাধীনতার পার্থক্য বুঝে না। তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। তাদের যুদ্ধ দু’ মুঠো খাবারের জন্য, সম্ভ্রম ঢাকার একটুকরা কাপড়ের জন্য।
বিজয় দিবস উপলক্ষ্যে সরকারী - বেসরকারী অধিকাংশ ভবনে চোখ ধাধানো আলোকসজ্জায় সেজেছে, ফুলে ফুলে ভড়ে গেছে শহিদ বেদী। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যদি এই আয়োজন টা একটু সীমিত করে সেই টাকা দিয়ে শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়ে বলা হতো, “আজ আমাদের বিজয় দিবস।” তা হলে কি শহিদদের আত্না আরও বেশী খুশি হতো না ?
দিন আসে দিন যায়। সরকার পরিবর্তনের সাথে সাথে ভাগ্য বদলায় রাজনৈতিক নেতাদের। কিন্তু ছিন্নমূল অসহায় মানুষের ভাগ্য কোন দিন বদলায় না। এদের আর্তনাত ইট আর টাইলস এর দেয়াল ভেদ করে ধনাঢ্যদের স্বর্গপুড়িতে কোন দিন পৌঁছাবে না। এই সব বস্ত্রহীন মানুষের কাপুনি স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মানো মানুষদের কাছে পৌঁছানোর আগেই রুম হিটারের তাপে জ্বলীয় বাষ্প হয়ে উড়ে যাবে অজানায়। যারা হাজার হাজার টাকার ফুলের পাপড়ি পদদলিত করে নিজেদের ধন্য মনে করে সাধারন মানুষের কষ্ট বোঝার ক্ষমতা তাদের নেই।
http://www.uttorbangla.com
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


