somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিসিএল-এর ব্রডব্যাণ্ড ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে

২২ শে মে, ২০০৯ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করেছে।

এডিএসএল প্লাস টু প্রযুক্তির মাধ্যমে পাঁচটি প্যাকেজে এই ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।

বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী ও এডিএসএল নেটওয়ার্ক ব্যবস্থাপনা সিস্টেমের দায়িত্বশীল কর্মকর্তা আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অন্যান্য ইন্টারনেট সেবা দানকারী কোম্পানীর তুলনায় উন্নতমানের সেবা দিচ্ছি। গুণগত মানের বিচারে এই সেবা ব্যয়বহুল নয়।

"বিটিসিএল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুরা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিচ্ছে।"

তিনি জানান, এই সংযোগ পেতে গ্রাহকদের একটি মডেম কিনতে হবে। যার দাম পড়বে ৩,০০০ টাকার মতো।

আনলিমিটেড প্রিপেইড সংযোগ ৫,৪০০ টাকা (ছয় মাসের জন্য) । সেই সঙ্গে রেজিষ্ট্রেশন ৩০০ টাকা এবং ১২৮ কেবিপিএস এর জন্য কনফিগারেশন চার্জ ৬০০ টাকা। ১,০০০ কেবিপিএস এর জন্য ১৬,৮০০ টাকা। সেইসঙ্গে একই রেজিষ্ট্রেশন ফি এবং সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।

এক বছরের প্রিপেইড সংযোগ চার্জ ৪,৫০০ টাকা (১২৮ কেবিপিএস ) এবং ১,৫০০ টাকা (১০০০ কেবিপিএস )।

প্রিপেইড সংযোগের ক্ষেত্রে আরো দুটি প্যাকেজ রয়েছে।

৬ মাসের জন্য সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত - ৪,৫০০ টাকা (১২৮ কেবিপিএস) এবং ১৫,০০০ টাকা (১০০০ কেবিপিএস)।

আর ১ বছরের জন্য সংযোগ চার্জ ৮,৪০০ টাকা (১২৮ কেবিপিএস) এবং ২৮,৮০০ টাকা (১০০০ কেবিপিএস)।

প্রিপেইড গ্রহকদের জন্য আর একটি প্যাকেজ হলো- রাত ৯ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত। ৬ মাসের সংযোগ চার্জ ৬,০০০ টাকা (৫১২ কেবিপিএস) এবং ১২,০০০ টাকা (২০০০ কেবিপিএস)।

আর ১ বছরের সংযোগ চার্জ ১১,৪০০ টাকা (৫১২ কেবিপিএস) এবং ২২,৮০০ টাকা (২০০০ কেবিপিএস)।

পোস্টপেইড গ্রহকদের ক্ষেত্রে রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা এবং প্রাথমিক সেটআপ ও কনফিগারেশন ফি ৮০০ টাকা।

পোস্টপেইড গ্রাহকরা মাসে ১২৮ কেবিপিএস এর জন্য সর্বনিম্ন ১,০০০ টাকা এবং ১০০০ কেবিপিএস এর জন্য সর্বোচ্চ ৩,০০০ টাকা বিল দেবেন।
১৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×