একটি নিস্পাপ প্রেমের ক্ষেত্রে ধর্ম-কি কোন বাঁধা বলে মনে করেন???
'
'
একটু আগে জুম্মার নামাজ শেষ করে ফিরছি এমন সময় একটা বাচ্চা ছেলে হাতে একটি লিফলেট ধরায় দিল।
প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল।
প্রথমত খারাপ লাগলো লিফলেটটি বাচ্চা ছেলেকে দিয়ে দেউয়া হচ্ছে দেখে।
এখন মূল প্রসঙ্গে আসি......
লিফলেটটির প্রথম কথা হলঃ
প্রিয় তাওহীদি জনতা,
সাম্প্রতিক সময়ে ছেলেহিন পিতার সম্পত্তিতে মেয়েকে পুরো সম্পত্তি প্রদান.........
এভাবেই স্টার্টটিং ।
'
'
এই পোষ্টটি ধর্মীয় বা সাংবিধানিক আলোচনা-সমালোচনা বিষয়ক পোষ্ট নয়।
এই দুটি বিষয়ে আমি নেহায়েতই কম জানি। যা জানি না তা নিয়ে কারো সাথে আর্গুমেন্ট এ যেতে ও চাই না। আর একটা বিষয় হল আমি প্রচণ্ড আস্তিক মনোভাবের একটা ছেলে।
'
'
লিফলেটটি মূলত দুইটি কারনে দেউয়া হচ্ছে
মুসলিম অধ্যুষিত একটি দেশে ইসলামের সাথে সাঙ্ঘরসিক আইন প্রণয়ন প্রসঙ্গে।।
যে দুটি আইনের কথা এখানে হাইলাইট করা হয়েছে তা হলঃ
১) ছেলেহিন পিতার সম্পত্তিতে মেয়েকে পুরো সম্পত্তি প্রদান।
২) বিবাহ বন্ধনের ক্ষেত্রে কোন ধর্মীয় পরিচয় লাগবে না।
'
'
ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই প্রতিবাদ করতে হবে...।
'
কিন্তু আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি...
ফলে আমার কাছে মনে হচ্ছে সংশোধনীটা হউয়া উচিত।
**যে বাবার কোন পুত্রসন্তান থাকবে না তার সমস্ত সম্পত্তি মেয়েকেই দেউয়া উচিত এখানে কেন বার-ভুতে সম্পত্তি ভোগ-দখল করবে।
**আর একটি নিস্পাপ পবিত্র ভালোবাসার অকাল মিত্তু কেন ঘটবে এই প্রশ্নটা আমাকে বারবার তাড়া করে।
''''''''''মানবতার জয় হোক''''''''''
''''''সবার উপরে মানুষ সত্য''''''
(পষ্টটি ১১ তারিখ শুক্রবার লেখা)
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




