somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়ের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাও বাংলাদেশ........

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা পুরানো চাপা কষ্ট বারবার তাড়িত করে আমাকে।

সেদিন ছিল একটি বিশেষ দিন। অনেক আশা-আকাঙ্ক্ষা আর একরাশ পুঞ্জিভূত ভালোবাসা নিয়ে ১২ টার পরপর ঘুমাতে গিয়েছি। বারবার এপাশ-ওপাশ করছি চোখের পাতা এক করতে পারছি না। এভাবে চলতে চলতে রাত ২ টা বেজে গেল। তড়িঘড়ি করে উঠে পড়ে প্যান্ট-শার্ট ও একটি জ্যাকেট পরে নিলাম। সমায়টা ছিল শীতের। অতঃপর গলায় মাফলার আর মাথায় একটি কান টুপি পরে আম্মারকে দেউয়া তার বড় জামাইয়ের কাশ্মীরি শালটি গায়ে জড়িয়ে বাসা থেকে বের হলাম কাউকে কিছু না জানিয়ে। নির্দিষ্ট স্থানে সোহাগ ও সময় মতো চলে আসলো। তারপর আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্বের উদ্দেশ্যে রউনা দিলাম। পথিমধ্যে ভাগ্যক্রমে এক বৃদ্ধা রিক্সাওয়ালাকে পেয়ে গেলাম উচ্চমূল্যে। তারপর পুররা পাকংখা। যেন হাউয়ায় ভাসছি। কিছুদূর যেতেই বিধিবাম সমস্যার শুরু। একদল টহল পুলিশ আমাদের যাত্রা ভঙ্গ করে দিল। অনেক অনুনয় বনয়ের পর এ যাত্রা মুক্তি পেলাম। আবারো স্বপ্নের সারথি হতে গন্তব্বে অভিমুখে যাত্রা। আবারো পুলিশি বিড়ম্বনা। তবে এবার আর ঝামেলা দীর্ঘায়িত হল না। অবশেষে আমাদের যাত্রা শেষ হল। কিন্তু এ কি? এই রাতেও হাজারো মানুষের পদচারনায় মুখরিত প্রান্তর। কিভাবে কিভাবে যেন দ্রুত সময় কেটে যেতে লাগল আর পূর্ব আকাশে আমরা রক্তিম সূর্যের দেখা পেলাম। এবার শুধুই অপেক্ষার প্রহর গোনা। অতঃপর সকাল ৯টা। আমরা সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে। আস্তে আস্তে লাইন ছোট হতে থাকল। বেলা ১২টায় আমি ভেতরে ঢুকলাম অনেক চড়াই-উতরাই পেরিয়ে। মনে হচ্ছিল আমিই পৃথিবীর সবচেয়ে সুখি বাক্তি। যখন ভেতর থেকে বের হলাম তখন মনে হল যুদ্ধ জয় করে বিজয়ীর বেশে ফিরছি।

এর মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা বাঁধিয়ে ফেলেছি। তখন বাবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিচ্ছি আর প্রতীক্ষার প্রহর গুনছি। অবশেষে মাহেন্দ্রক্ষণটি সন্নিকটে চলে আসলো। আমরা ঢাকার উদ্দেশ্যে রউনা হলাম তবে এবার সবাইকে জানিয়ে সাড়ম্বরে।

সেই বিশেষ দিন। আমরা মুখে লাল-সবুজের পতাকা আঁকিয়ে কপালে সাবাস বাংলাদেশ লিখে হাতে পতাকা আর বড় একটি প্লাকোড নিয়ে বুকে সাহস আর দেশের প্রতি অকৃতিম ভালোবাসা দেখাতে স্টেডিয়ামের গ্যালারীতে প্রবেশ করলাম। মুহমুহ করতালি আর উল্লাসে স্টেডিয়াম কাঁপতে থাকলাম। বুকে দৃঢ় প্রত্যয় আজ ওয়েস্টইন্ডিসকে হারিয়ে আমরা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড কনফার্ম করবো।

কিন্তু নিয়তি বাঁধ-সাধল!! আমরা থমকে দাঁড়ালাম ৫৮ রানে আটকে গেলাম শোচনীয় ভাবে পরাজিত হলাম!! এক বুক চাপা কষ্ট নিয়ে খুলনা ফিরে আসলাম।

কিন্তু নিরাশ হইনি একটা বাজে কথাও বলিনি দেশকে নিয়ে। শুধুই স্বপ্ন দেখেছি আড্ডায় গলা ফাটিয়েছি এই দল নিয়েই আমরা বিশ্ব ক্রিকেট জয় করব।
আমার প্রিয় শহর খুলনায় অনুষ্ঠিত হল দুটি ম্যাচ। বীর দর্পে ওয়েস্টইন্ডিসকে আমরা পরাভূত করেছি।

আমি ১০০% আশাবাদী এই সিরিজ আমরা জয় করবোই। আর সে দিন খুব দূরে নয় যেদিন আমার দেশের সোনার ছেলেরা বিজয়ের হাসি হেসে সোনায় মোড়া কাপটি ছিনিয়ে আনবে......
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×