somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা একটি উর্বর মস্তিষ্কের অনউর্বর কল্পনা

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট থেকেই দাউদ ইব্রাহিম সুমেল হাসি খুশি প্রাণোচ্ছল আর আড্ডাপ্রিয়।
আর পড়াশোনায় এক কোথায় অসাধারণ। এলাকার মুরুব্বিরা তাদের নিজেদের সন্তানের জন্য তাকেই আদর্শ মনে করে। সুমেল ছোট থেকেই স্বপ্ন দেখত ডিফেন্সের বড় অফিসার হবে।
কিন্তু সে যত বার ডিফেন্সে এক্সজাম দিয়েছে ততবারই হাইটের কারণে বাদ পড়েছে( অথচ নিউমার্কেট এ সে যত বার মেপেছে ততবারই তারা তাঁকে বলেছে সে ৫'৪'')।
অতঃপর ডিফেন্সের চিন্তা সে বাদ দিয়ে পড়াশুনায় মনোযোগী হয় ।

বছর তিনেক হল পড়াশুনার পাঁট ও শেষ। তার বাবা-মায়ের ইচ্ছা ছেলে সরকারি চাকুরে হবে।
তার নিজের ও সে রকম ইচ্ছে। কিন্তু কয়েক বছর ধরে সুমেলের মন মেজাজ ভালো যাচ্ছে না।
রাস্তায় বের হলেই মহল্লার পরিচিত মানুষ গুলো কেমন যেন একটা করুনার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অতি উৎসাহী কেউ কেউ প্রশ্ন করে তা সুমেল এখন আছো কোথায়? মানে জব করছ কোথায়(অথচ তার বেকারত্তের কথা সবাই জানে)? এসব কারণে ইদানিং সে অল্পতেই রেগে যাচ্ছে। আর যাবেই না কেন ম্যাক্সিমাম জায়গাতেই সে লিখিত পরীক্ষায় উত্তিন হয়, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি হয় না। তা ও আশায় বুক বেধে আছে।
আজ না হোক কাল নিশ্চয়ই হবে। সবজায়গাতেই এখন কোটা, ব্রিফকেস, রাজনৈতিক সনদ আর মামা খালুর ব্যাপার-সেপার। যার কোনটাই সুমেলের অনুকূলে নেই।
এ পর্যন্ত তিনটা বি সি এস সে দিয়েছে। যার একটার ভাইভা পর্যন্ত ও সে গিয়েছিল কিন্তু হয় নি।
এত দিন বাবা-মা তার অনুকূলেই ছিল কিন্তু ৩৪ তম বি সি এস প্রিলির রেজাল্ট দেয়ার পর তারা ও আর তার সঙ্গে ভালো ভাবে কথা বলছে না। এবার সুমেল বলেছিল, অন্য সব বি সি এস থেকে এবার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু অবাক করা বিষয় সে এবার টেকেই নি!
তার ক্ষত-বিক্ষত হৃদয়টা দুমড়ে- মুষড়ে যাচ্ছে এ ফল দেখার পর থেকে। গত কাল রাতে সে পত্রিকা মারফত জেনেছে যাদের কোটা ছিল তারা ৫০/৫৫ পেয়ে টিকেছে অথচ সাধারন শিক্ষার্থী ৭৫ এ ও টেকে নি। বিক্ষিপ্ত নানা রকম চিন্তা করতে করতে রাতে সে ঘুমাতে গেছে।

'' সুমেল দের বাসায় সকাল থেকে খুব উচ্চ কণ্ঠে তার বাবা-মা কথা বলছে। শুয়ে থাকার উপায় না দেখে সুমেল দৌড়ে সেখানে গেল। তার মা তাঁকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করে আনন্দে কেঁদে ফেলল!! সুমেল কিছুই বুঝে উঠতে পারছে না। কি হয়েছে আজ সবার? সে বলল "বাসার সবাই এমন উচ্ছ্বসিত কেন মা? আমার কি কোন জব হয়েছে?" পাশ থেকে সুমেলের বাবা বলে উঠল তার চেয়ে ও বেশি কিছু হয়েছে। আজ তোর মা চুলা ধরানোর বাদ দাউয়া কাগজ খুজতে যেয়ে তোর নানার ''মেশিনগান'' সার্টিফিকেটটি খুঁজে পেয়েছে।"

ঘটনার আকস্মিকতায় সুমেলের ঘুম ভেঙে যায় আর তখন ই মনে পড়ে তার নানা তো যুদ্ধের ২ বছর আগে মারা গেছে????/:)/:)/:)
(ইহা একটি উর্বর মস্তিষ্কের অনউর্বর কল্পনা) — :-*:-*:-*
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×