এই ঈদের আনন্দ যেন জলে না ডোবে
নৌ-দূর্ঘটনার আইনগত প্রতিকার
ঝড়-বৃষ্টির ছাড়াও সারাবছরই নৌ-দুর্ঘটনা যেন আমাদের নিয়তির অংশ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর কিছুদিন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে থাকে নিহতরা, হই-চই হয় কিছুদিন। তদন্ত কমিটি গঠিত হওয়ার খবর পাওয়া যায়। কিন্তু সে কমিটির রিপোর্টের বাস্তবায়ন কতোটুকু হয় কিংবা আসলেই তদন্ত হয় কি না তা অজানাই থেকে যায়। লঞ্চ বা অন্য কোনো নৌযান দুর্ঘটনাকবলিত হওয়ার পর এর পরিপ্রেক্ষিতে মামলা হয় কি না, হলেও তার ফলাফল কি হয় অথবা অপরাধীদের আদৌ শাস্তি হয় কি নাÑ এসব প্রশ্ন শেষ পর্যন্ত জনমানুষের অগোচরেই থেকে যায়।
লঞ্চ দুর্ঘটনা ও এর প্রতিকার এবং অভ্যন্তরীণ জলপথে নৌযান চলাচলের ক্ষেত্রে এর সার্ভে, রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আমাদের দেশের একমাত্র আইন হলো, অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধ্যাদেশ, ১৯৭৬। আর এ আইন প্রয়োগের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুসরণ করা হয়। এ সংক্রান্ত মামলা পরিচালিত হয় মেরিন কোর্টে। আমাদের দেশে মেরিন কোর্টের সংখ্যা মাত্র একটি। সাধারণত দুর্ঘটনার পরেই সরকারের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর বাদী হয়ে মেরিন কোর্টে মামলা করেন। লঞ্চ মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা বা ক্ষতিপূরণের দাবি জানিয়ে এ মামলা করা হয়।
এছাড়া দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। মামলা শুরু হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই সাক্ষীরা হাজির থাকে না, ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা দেখা দেয়। বিচারে অভিযুক্তদের অনেক ক্ষেত্রে কারাদ- দেয়া হলেও কার্যত দেখা যায় তারা পলাতক রয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে কি না বা মালামাল যথাস্থানে রাখা হচ্ছে কি নাÑ এসব তদারকির জন্য ঢাকা টার্মিনালে রয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধীনে সার্বক্ষণিক মোবাইল কোর্ট। এ মোবাইল কোর্টকে কাজ করতে দেখা যায় খুব কমই। কোনো রকম অব্যবস্থাপনা থাকলে সে লঞ্চ মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার বিধান থাকলেও করা হয় না। ১৯৭৬ সালের আইনটি লঙ্ঘিত হলে বিভিন্ন মেয়াদের শাস্তি ও জরিমানার ব্যবস্থা রয়েছে। দুর্ঘটনার কারণে নিহতদের পরিবার বা আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে তার পুরোপুরি বাস্তবায়ন ঘটে না।
সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার নানামুখী উদ্যোগ এবং বারবার দুর্ঘটনার ফলে সৃষ্ট জনসচেতনতার ফলে নৌ-আইনের কিছু কিছু ধারা প্রয়োগের মুখ দেখছে। কিন্তু বেশিরভাগ বিষয় এখনো শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। ঈদ কাছাকাছি চলে এসেছে। ঈদে ঢাকা থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার অন্যতম প্রধান বাহন নৌযান। আইনের পুরোপুরি বাস্তবায়ন না হলে বাড়ি ফেরা মানুষের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে। লঞ্চ দুর্ঘটনা রোধে এবং এর আইনগত প্রতিকারে সরকারি অবহেলা দূর করা আবশ্যক। সেসঙ্গে বেসরকারি বিভিন্ন উদ্যোগের সমন্বয় করাও জরুরি। সর্বোপরি যাত্রী-মালিক-কর্তৃপক্ষ সবার সচেতন অংশগ্রহণ এবং দায়িত্বশীল কাজ নৌ-দুর্ঘটনা রোধের কার্যকর পদক্ষেপ হতে পারে।
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।