somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শতাধিক অধ্যাদেশের ভবিষ্যৎ কি হবে?

১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতায় আসার পর বর্তমান সরকারের আমলে জারি করা অধ্যাদেশের সংখ্যা এ পর্যন্ত ৮৭টি। ২১ মাসে ৮৭ অধ্যাদেশ। অধ্যাদেশের ওপর ভর করেই সরকারি কর্মকান্ড চলছে। যদিও জরুরি অবস্থার সঙ্গে নানাভাবে যোগসূত্র আছে এ রকম অধ্যাদেশ ছাড়া বাকি অধ্যাদেশগুলো বাস্তবায়নে সরকারের তেমন আগ্রহ দেখা যায়নি। সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সাংবিধানিক আইনগত বিধি-বিধান কিংবা রীতিনীতির তোয়াক্কা করেনি সরকার অধ্যাদেশগুলো প্রণয়ন ও জারি করার সময়। অধ্যাদেশগুলো প্রণয়নকালে ল’ কমিশনের মতামত নেয়া হয়নি এবং ড্রাফটিং কমিটিতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের রাখা হয়নি। এমন বিষয়েও নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে যে বিষয়ে ইতিমধ্যেই আইন বিদ্যমান আছে।

মর্যাদা বিচারে দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন অবৈধ। কিন্তু গত ২১ মাসে প্রণীত অধ্যাদেশগুলোতে রয়েছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়ের ছড়াছড়ি। আদালত অবমাননা অধ্যাদেশ বিষয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার পর শুনানি চলাকালে এবং নিকাহ রেজিস্ট্রার সংক্রান্ত অধ্যাদেশ চ্যালেঞ্জের সিদ্ধান্তে হাইকোর্ট বিভাগ বলেছিলেন, এভাবে ঢালাওভাবে অধ্যাদেশ জারি করা অসাংবিধানিক এবং সরকারের এখতিয়ার বহির্ভূত।

ক্ষমতায় আসার পর জরুরি বিধিমালা অধ্যাদেশ দিয়ে যাত্রা শুরু করার পর এ পর্যন্ত জারি করা অধ্যাদেশ ৮৭-তে এসে দাঁড়িয়েছে এবং এর বাইরে আরো ২০টি অধ্যাদেশ জারি হওয়ার অপেক্ষায় আছে। এগুলো বর্তমান সরকার ক্ষমতা ছাড়ার আগেই জারি করবে।

এখন প্রশ্ন হচ্ছে এই শতাধিক অধ্যাদেশের ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হওয়ার পরবর্তী সংসদ অধিবেশন আরম্ভ হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়, অন্যথায় ওই অধ্যাদেশ আইনত বাতিল বলে গণ্য হবে। এতো বিপুলসংখ্যক অধ্যাদেশ ৩০ দিনের মধ্যে সংসদে অনুমোদন করিয়ে নেয়া কতোটুকু সম্ভব হবে?

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×